খেলা

উন্নতি করেছেন জাকির, হৃদয়

  • 5:02 am - July 10, 2025
  • পঠিত হয়েছে:১৬৫ বার

ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১০ জুলাই

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ ওয়ানডে সিরিজ হেরেছে ২-১ ব‌্যবধানে। দলীয় র‌্যাংকিংয়ে যা প্রভাব পড়েনি। আগের অবস্থানেই আছে দুই দল। শ্রীলঙ্কা র‌্যাংকিংয়ে চার নম্বর দল। বাংলাদেশের অবস্থান দশে।

তবে ব‌্যক্তিগত র‌্যাংকিংয়ে প্রভাব পড়েছে। বাংলাদেশের ব্যাটসম‌্যানদের মধ‌্যে জাকের আলী অনিক ও তাওহীদ হৃদয়ের উন্নতি হয়েছে। অবনমন হয়েছে নাজমুল হোসেন শান্ত, অধিনায়ক মেহেদী হাসান মিরাজ, লিটন দাসের। বোলিংয়ে কেবল বলার মতো তাসকিন আহমেদের উন্নতি হয়েছে। আইসিসি ওয়েবসাইটে র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে।

শ্রীলঙ্কার মাটিতে তিন ওয়ানডেতে জাকের ৩৪ গড়, ৭৪.৭৮ স্ট্রাইক রেটে ১০২ রান করেছেন। ৩২ ধাপ এগিয়ে র‌্যাংকিংয়ে ৫৯ স্থানে এসেছেন তিনি। জাকেরের চেয়ে ১ রান বেশি করেছেন তাওহীদ হৃদয়। ৭ ধাপ এগিয়ে তাওহীদের অবস্থান ৫১তম স্থানে। ৩৪.৩৪ গড়ে ১০৩ রান করেছেন তাওহীদ।

সাবেক অধিনায়ক শান্ত ৬ ধাপ পিছিয়ে ৩৪তম স্থানে গেছে। তার পেছনে যাওয়ায় র‌্যাংকিংয়ে সেরা ত্রিশে নেই বাংলাদেশের আর কোনো ব‌্যাটসম‌্যান। ৫ ধাপ নেমেছেন বর্তমান অধিনায়ক মিরাজ। তার স্থান ৭২। প্রথম ওয়ানডে খেলে বাদ পড়া লিটনের ৮ ধাপ অবনবমন করে স্থান এখন ৭৮ নম্বরে। বাংলাদেশের পেসার তাসকিন আহমেদ দুই ধাপ উন্নতি করে বোলারদের র‌্যাংকিংয়ে ২৬তম স্থানে। এছাড়া অলরাউন্ডার র‌্যাংকিংয়ে মেহেদী হাসান মিরাজ আগের চতুর্থ স্থানেই রয়েছেন।

সিরিজ জেতা লঙ্কানদের র‌্যাংকিংয়ে ভালো উন্নতি হয়েছে। সিরিজ সেরা নির্বাচিত হওয়া কুশল মেন্ডিস ও লেগ স্পিনার হাসারাঙ্গা সেরা দশে এসেছেন। প্রথমবারের মতো মেন্ডিস সেরা দশে ঢুকেছেন। এছাড়া আসালাঙ্কার ২ ধাপ উন্নতি হয়েছে ছয় নম্বরে আছেন। হাসারাঙ্গা সেরা দশে ফিরে অষ্টম স্থানে রয়েছেন।

ব‌্যাটিং র‌্যাংকিংয়ে শুভমান গিল, বাবর আজম ও রোহিত শর্মা শীর্ষে রয়েছেন। বোলিংয়ে মাহিশা থিকসানা, কুলদ্বীপ যাদব ও কেশভ মহারাজ রয়েছেন শীর্ষে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au