খেলা

কলঙ্কমুক্ত বিপিএল করতে চায় বিসিবি

  • 2:39 am - July 11, 2025
  • পঠিত হয়েছে:২১০ বার

বিপিএল নিয়ে বিসিবির যত তোড়জোড়          ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ জুলাই

নিজেদের ব্যর্থতা আগেই স্বীকার করে নিলেন মাহবুব আনাম, বিসিবির পরিচালক ও বর্তমানে বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান। যিনি আ হ ম মুস্তাফা কামাল থেকে শুরু থেকে নাজমুল হাসান পাপনের বোর্ডেও পরিচালক হিসেবে যুক্ত ছিলেন। ছিলেন সহ-সভাপতিও।

১০ বছর পেরিয়ে যাওয়ার পরও বিপিএল যে কোনো মানদণ্ডেই দাঁড়ায়নি তা স্বীকার করতে একপ্রকার বাধ‌্যই হলেন। ‘‘আপনারা উৎগ্রীব এবং বিপিএলের অতীত নিয়ে সবাই চিন্তিত। অতীতে বিভিন্ন সমস্যায় জর্জরিত ছিল। অধারাবাহিক টুর্নামেন্ট, প্রতিযোগিতার মান, প্লেয়ার্স পেমেন্ট, মিডিয়া ও ফ্যান এনগেজমেন্ট।

‘‘আমরা গ্রহণযোগ্য, পরিমাপযোগ্য বিপিএল চাই যা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্ল্যাগশিপ ইভেন্ট হিসেবে যেন সামনে থাকে। একটা টাইমলাইনও করা হয়েছে যা খুবই চ্যালেঞ্জিং। আমরা যখন দায়িত্বটা পাই, যদি আমরা স্লটটাকে ধরেই নেই ডিসেম্বর-জানুয়ারি, তাহলে কেবল পাঁচ মাসই আছে। যদি ভালো কিছু করতে চাই তাহলে এ ধরণের টুর্নামেন্ট সফল করতে এক বছর সময় লাগে। কিন্তু আমরা ফুল ফোর্সে এই সময়টায় কাজ করে বিপিএলটাকে আয়োজন করতে চাই।

বল গড়ানোর আগে বিপিএল গভর্নিং কাউন্সিল মাঠের বাইরের পরিবেশ ঠিক করতে মনোযোগ দিয়েছে। এতো বছর যা শুধু মুখ দিয়ে বলেই গেছে সেগুলোই করে দেখাতে তৎপর। বিপিএল ব্যবসা সফল হলেও ফ্র্যাঞ্চাইজিরা লভ্যাংশ পেতেন না। ফারুক আহমেদ সেই প্রথা চালু করেছে। তবে এটাই যে যথেষ্ট নয় তা সবারই জানা। এজন্য বিপিএল গভর্নিং কাউন্সিল বিপিএলের কমার্শিয়াল মডেল রি-ডিজাইন করছে। এজন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করছে।

বিদেশি পেশাদার স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠানকে নিয়োগ দেওয়ার জন্য দরপত্র আহ্বান করেছে বিসিবি। যারা বিপিএলের বাণিজ্যিক মডেল রি-রিজাইন করবে। বিপিএলকে গ্রহণযোগ্য করবে, যেখানে ফ্র্যাঞ্চাইজিরা লাভবান হবেন, টুর্নামেন্ট লাভবান হবে। এই মডেলের ভেতরে মিডিয়া স্পন্সরশিপ রাইট থাকবে। এছাড়া ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং স্ট্রাটেজি, ফ্র্যাঞ্চাইজি স্ট্রাইকচার এবং ম্যাচ ডে ফ্যান এনগেজমেন্ট বিষয়গুলো থাকবে।

এই স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠান নির্বাচন ও নিয়োগ আগামী এক মাসের মধ্যে করতে চায় বিসিবি। আগস্টের প্রথম সপ্তাহে কনসালটেন্ট অনুমোদনের পর শেষের দিকে মিডিয়া রাইটস, ডিজিটাল রাইটস ও ফ্র্যাঞ্চাইজি রাইটসের দরপত্র দেবে বিসিবি। ফ্র্যাঞ্চাইজি নিয়োগের ক্ষেত্রে দরপত্রের পাশাপাশি বিসিবি নিজের উদ্যোগে বড় প্রতিষ্ঠিত করপোরেট হাউজের সঙ্গে সরাসরি যোগাযোগ করবে। নিজেদের কমার্শিয়াল মডেল প্রেজেন্ট করবে।

‘‘ফ্র্যাঞ্চাইজি নির্বাচনের ক্ষেত্রে যেটা আমরা করবো, আমরা বিভিন্ন লার্জ করপোরেট হাউজের কাছে এই ইভেন্টের নিউ মডেলটা দবে। বাই এন্ড অব আগস্ট এবং আর্লি সেপ্টেম্বর হয়ে যাবে। আমরা যেন সঠিক পার্টনারকে এই অঙ্গনে নিয়ে আসতে পারি সেই চেষ্টা করবো। এন্ড অব সেপ্টেম্বর আমরা ফ্র্যাঞ্চাইজি নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাই। বোর্ডের থেকে আগেই সিদ্ধান্ত নেওয়া পাঁচ বছর মেয়াদি ফ্র্যাঞ্চাইজি দেব এবং পরবর্তীতে পাঁচ বছরের জন্য রিনিউনাল হবে। আমরা বিশ্বাস করি, আমরা যদি আগামী পাঁচ বছর ভালোভাবে নিতে পারি এটার ব্র্যান্ড ভ্যালুটা ভালোভাবে পাবেন এবং পরবর্তীতে তারা যদি বদলাতেও চান, ভালো ব্র্যান্ড ভ্যালু পাবেন। রিটার্ন এক্সপেকটেশন পাবেন।

তবে পূর্বের আনডিসপিউটেড ফ্র্যাঞ্চাইজিদেরও বিবেচনায় রাখবে বিসিবি, ‘‘পূর্বের ফ্র্যাঞ্চাইজি মালিক যারা আছেন যারা আনডিসপিউটেড এবং বিসিবির সঙ্গে যাদের কোনো ডিসপিউট নেই তাদের সঙ্গে আলোচনা করবো।

নুন্যতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে কাজ করার কথা বলেছেন মাহবুব আনাম, ‘‘নুন্যতম পাঁচটি ফ্র্যাঞ্চাইজি। কিংবা তার অধিক। নির্ভর করবে আমরা তখন কী অবস্থায় থাকি।

দেশের বাইরে থেকে ফ্র্যাঞ্চাইজি আসতে পারে এমন শোরগোল শুরু হয়েছিল। সেসব নিয়ে আপাতত কোনো চিন্তা নেই তা মাহবুব আনামের কথায় বোঝা গেল, ‘‘আমাদের নিজস্ব অবস্থান ঠিক করতে হবে। আমাদের বাজার যদি শক্ত হয় এরকম (আইপিএল, পিএসএল) অনেক দল আসবে। যে জন্যই আমরা দীর্ঘ মেয়াদী পরিকল্পনায় যাচ্ছি। যেন আমাদের ব্রান্ড ভ্যালুটা বাড়ে।

এছাড়া বগুড়া, খুলনা, বরিশাল ও রাজশাহী ভেন্যুতে বিপিএলের ম্যাচ আয়োজনের সাম্ভাব্যতা যাচাইয়ের কাজও চলছে বলে দাবি করলেন মাহমুব আনাম, ‘‘দুটি ভেন্যু যারা আগে ইন্টারন্যশনাল ক্রিকেট আয়োজন করেছে, বগুড়া ও খুলনা…এই দুইটাকে অডিট করার জন্য আমরা কর্মকর্তা পাঠিয়েছি। এছাড়া বরিশালের উইকেট প্রস্তুত। আউটফিল্ডের কাজ চলছে। সম্ভাবনা আছে এই কাজটাও শেষ হয়ে যাবে। তাহলে বরিশালও অন্তর্ভূক্ত হওয়ার জন্য যোগ্যতা অর্জন করবে। ইচ্ছা আছে অন্তত একটা ভেন্যুকে যেন আমরা বাড়াতে পারি। রাজশাহীর ব্যাপারে এনএসসি কাজ করছে। এই চারটা ভেন্যুর মধ্যে যেটাকে আমাদের সেরা মনে হবে সেটাকে আমরা যুক্ত করবো আগামী বিপিএলে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au