খেলা

শিরোপা ধরে রাখার মিশনে আজ মাঠে নামছে বাংলার কিশোরীরা

  • 4:52 am - July 11, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার

আজ মাঠে নামবে বাংলার তরুণীরা।  ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ জুলাই

সম্প্রতি বাংলাদেশ নারী ফুটবল দল প্রথমবারের মতো এশিয়ান কাপ নিশ্চিত করে স্থাপন করেছে সাফল্যের এক অনন্য নজির। এবার সেই সাফল্যের পালা ধরে রাখতে শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব২০ নারী চ্যাম্পিয়নশিপ ২০২৫ এর এবারের আসর। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। চার জাতির এই টুর্নামেন্টকে ঘিরে ইতোমধ্যেই তৈরি হয়েছে বাড়তি উত্তেজনা।

বাংলাদেশের নারী ফুটবলে গত কয়েক বছরে যেসব অর্জন এসেছে, তার মধ্যে অন্যতম ছিল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়। এই টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ও বাংলাদেশ। এবার সেই সাফল্য ধরে রাখার পালা।

আজ থেকে বসুন্ধরা কিংস অ্যারেনায় শুরু হতে যাচ্ছে এবারের আসর। যেখানে বাংলাদেশ ছাড়াও অংশ নিচ্ছে নেপাল, ভুটান ও শ্রীলঙ্কা। তবে টুর্নামেন্টের শেষ দিকে নিজেদের নাম সরিয়ে নেয় ভারত।

সিনিয়র টিমের বেশ কয়েকজন ফুটবলার খেলছেন এই দলে। জাতীয় দলের পর মেয়েদের অনূর্ধ্ব ২০ দলটির অধিনায়কও আফিদা খন্দকার। একের পর এক শিরোপার উচ্ছ্বাস নেওয়া আফিদার বিশ্বাস দলের ২৩ জন ফুটবলারই স্পেশাল। তার কন্ঠে আবারো শিরোপা জয়ের আশ্বাস।

দক্ষিণ এশিয়ার ফুটবলে সম্প্রতি বাংলাদেশ নারী দল রয়েছে চালকের আসনে। তবে এই টুর্নামেন্টে অংশ নেওয়া বাকি তিন দলকেও সমীহ করছে আফিদা খন্দকার। তবুও ম্যাচ বাই ম্যাচ জয়ে শিরোপায় চোখ মেয়েদের।

বয়স ভিত্তিক এই প্রতিযোগিতাটি বাংলাদেশের তরুণী ফুটবলারদের জন্য কেবল একটি টুর্নামেন্টই নয়, বরং নিজেকে প্রমাণ করার একটি বড় মঞ্চও বটে। কম বয়সী মেয়েরা ইতোমধ্যেই নিজেদের স্কিল, পরিশ্রম আর মানসিক দৃঢ়তায় প্রমাণ করেছে—তারা পারে দেশের জন্য গর্ব বয়ে আনতে। ঘরোয়া লিগ, বিভিন্ন বয়সভিত্তিক আন্তর্জাতিক আসরে ধারাবাহিক ভালো পারফরম্যান্সের ফলেই আজ অনূর্ধ্ব-২০ দলটি এতটা প্রতিশ্রুতিশীল দল। ফিটনেস, গতি, এবং টেকনিক—সব মিলিয়ে প্রতিটি বিভাগেই রয়েছে তাদের দৃশ্যমান উন্নতি।

দর্শকদের উৎসাহ এবং দলের আত্মবিশ্বাস সব মিলিয়ে বাংলাদেশ দল এবারের আসরে অন্যতম ফেভারিট হিসেবেই মাঠে নামছে। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড়রা সবাই আশাবাদী—সাফল্যের এই ধারাবাহিকতা ধরে রাখতে পারবে তারা। এখন শুধু অপেক্ষা মাঠের লড়াইয়ের, যেখানে লাল-সবুজের মেয়েরা আরও একবার দেখাবে—বাংলাদেশ নারী ফুটবলের সম্ভাবনা সীমাহীন।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au