খেলা

নারী এককে উইম্বলডনের ফাইনালে অ্যানিসিমোভা

  • 6:13 pm - July 11, 2025
  • পঠিত হয়েছে:১৪০ বার

ফাইনালে অ্যানিসিমোভা

মেলবোর্ন ১১ জুলাই
মাত্র এক বছর আগেও মানসিক অবসাদে ভুগে টেনিস কোর্ট থেকে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন অ্যামান্ডা অ্যানিসিমোভা। সেই অ্যানিসিমোভাই এবার উইম্বলডনে লিখলেন রূপকথার গল্প।

প্রথমবার কোনো গ্র্যান্ড স্ল্যামের ফাইনালে উঠে যুক্তরাষ্ট্রের তরুণী গড়লেন দারুণ এক কীর্তি।
সেন্টার কোর্টে মেয়েদের এককের সেমি-ফাইনালে ডাব্লিউটিএ র‍্যাংকিংয়ের শীর্ষস্থানীয় ও তিনবারের গ্র্যান্ড স্ল্যামজয়ী আরিনা সাবালেঙ্কাকে হারিয়েছেন তিনি।

৬-৪, ৪-৬, ৬-৪ গেমে জিতে নিয়েছেন ম্যাচ। শুরু থেকে আত্মবিশ্বাসী অ্যানিসিমোভা দ্বিতীয় সেট হারলেও শেষ সেটে ফিরে আসেন দারুণভাবে।
২৩ বছর বয়সী এই খেলোয়াড় ২০০৪ সালের পর যুক্তরাষ্ট্রের প্রথম কনিষ্ঠ নারী হিসেবে উইম্বলডনের ফাইনালে উঠলেন। তার আগের কীর্তিটি ছিল কিংবদন্তি সেরেনা উইলিয়ামসের দখলে।

২০১৯ সালে ফরাসি ওপেনের সেমি-ফাইনাল খেলে আলোচনায় এসেছিলেন অ্যানিসিমোভা। এরপর এক পর্যায়ে মানসিক চাপের কারণে খেলা থেকে বিরতি নেন। তাতে র‍্যাংকিংয়ে নেমে গিয়েছিলেন ৪০০-এর বাইরে।

তবে এবারের উইম্বলডনে ফিরে আসার গল্পটা অবিশ্বাস্য। ১৩ নম্বর বাছাই হিসেবে শুরু করে একে একে বিদায় করেছেন সব প্রতিপক্ষকে। এবার সাবালেঙ্কার মতো অভিজ্ঞ ও শীর্ষ তারকাকেও হারিয়ে দিলেন দারুণ এক চমক।

অন্যদিকে, সাবালেঙ্কার জন্য উইম্বলডনের ফাইনালে খেলার অপেক্ষাটা আরও দীর্ঘ হলো। অস্ট্রেলিয়ান ওপেন ও ফরাসি ওপেনে এবার ফাইনালে হারলেও ঘাসের কোর্টে সাফল্য ধরা দিল না বেলারুশ তারকার হাতে।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au