খেলা

দক্ষিণ আফ্রিকায় তিন ওয়ানডে আর ট্রাইনেশনে অংশ নিতে দেশ ছেড়েছে টাইগার যুবারা

  • 6:25 pm - July 11, 2025
  • পঠিত হয়েছে:১৯৪ বার

অনূর্ধ্ব ১৯ দলের ফটোসেশন।     ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১১ জুলাই

দক্ষিণ আফ্রিকায় তিনটি ওয়ানডে খেলার পর জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুবারা রওনা হয়েছেন দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে।

রাজশাহী ও সিলেটে ক্যাম্পের পর ক্রিকেটাররা এবার যাচ্ছেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে মিশনে।

বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় পৌঁছবে আগামীকাল। পরদিন থেকে শুরু হবে অনুশীলন। ১৭ জুলাই প্রথম ওয়ানডের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবেন ক্রিকেটাররা। ১৪ জুলাই ক্রিকেট দক্ষিণ আফ্রিকার আমন্ত্রণমূলক দলের বিপক্ষে ম্যাচটি হবে।

১৭, ১৯ ও ২২ জুলাই তিনটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচগুলো হবে বেনোনির উইলোমোর পার্কে। দুই দল একই সঙ্গে ২৩ জুলাই জিম্বাবুয়ে উড়াল দেবে।

জিম্বাবুয়েতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি হবে আগস্টে। ৪ আগস্ট জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ানডে খেলবে। ৬ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। একদিন পর ৮ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ জিম্বাবুয়ে।

সিঙ্গেল রাউন্ড পদ্ধতিতে হবে এই সিরিজ। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। বাংলাদেশ ফাইনাল খেলতে পারলে আরেকটি ওয়ানডে বাড়বে। সবগুলো ম্যাচ হবে হারারে স্পোর্টস গ্রাউন্ডে। জিম্বাবুয়ে সময় সকাল ৯টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে।

১১ আগস্ট যুবারা দেশের উদ্দেশ্যে রওনা হবেন।

দুই সিরিজের জন্য বৃহস্পতিবার ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। এর আগে তাদের ফটোসেশন হয়েছে মিরপুরে একাডেমি ভবনের সামনে।

বাংলাদেশ স্কোয়াড:
আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), সামিউন বশির রাতুল, দেবাশিষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, ইকবাল হাসান ইমন, রাফি উজ্জামান রাফি, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী আলিন, সানজিদ মজুমদার, শাহরিয়া আল আমিন, ফারজান আহমেদ আলিফ, মো. আব্দুল্লাহ, রিফাত বেগ ও স্বাধীন ইসলাম।

স্ট্যান্ডবাই:
শাহরিয়ার আহমেদ, শাহরিয়ার আজমির, মো. সবুজ ও ফারহান শাহরিয়ার।

এই শাখার আরও খবর

দ্বীপের বিলাসবহুল বাড়ি দখলের অভিযোগ রিচার্লিসনের, অস্বীকার ফ্লাভিও বলসোনারোর

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনের আলোচনায় এবার জড়িয়ে পড়েছেন টটেনহামের ফরোয়ার্ড রিচার্লিসন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী ও সিনেটর ফ্লাভিও বলসোনারোর বিরুদ্ধে ব্যক্তিগত দ্বীপে থাকা তাঁর বিলাসবহুল বাড়ি দখলের…

রিয়ালকে ভালোবাসে বলেই চুক্তি নবায়ন ভিনিসিয়ুসের: মরিনিও

ভিনিসিয়ুস জুনিয়রের জায়গায় থাকলে চলতি গ্রীষ্মেই রিয়াল মাদ্রিদ ছেড়ে চলে যেতেন বলে মন্তব্য করেছেন হোসে মরিনিও। প্রতিপক্ষের সমর্থকদের বিদ্রুপ ও একাধিকবার বর্ণবাদী আচরণের শিকার হওয়ার…

১০ ব্যাটসম্যানেও মেলেনি সমাধান, পাকিস্তানের তিন নম্বরে ভরসা হতে পারেন মাজ সাদাকাত

পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটে ব্যাটিংয়ের বড় দুর্বলতা দীর্ঘদিনের। বড় ইনিংস খেললেও পাওয়ার প্লেতে ধীরগতির ব্যাটিং, শুরুতে অতিরিক্ত সতর্কতা এবং রান তোলার সুযোগ কাজে লাগাতে না পারার…

শেষ ৭ মিনিটে ৩ গোল, রোমার মাঠে রিয়াল মাদ্রিদের অবিশ্বাস্য জয়

ম্যাচের ৮৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল রিয়াল মাদ্রিদ। হার যেন প্রায় নিশ্চিত। কিন্তু শেষ মুহূর্তে দুর্দান্ত প্রত্যাবর্তনে ফুটবল বিশ্বকে আবারও চমকে দিল স্প্যানিশ…

লিলকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের টানা দ্বিতীয় জয়

উয়েফা চ্যাম্পিয়নস লিগে ফরাসি ক্লাব লিলকে ৩-০ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব আর্সেনাল। মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের…

ষষ্ঠ অধিনায়ক হিসেবে বাংলাদেশ টেস্টে এমন রেকর্ড রহমতের

বাংলাদেশের বিপক্ষে আবুধাবি টেস্টে অধিনায়কত্বের অভিষেকেই বিরল রেকর্ড গড়েছেন আফগানিস্তানের অধিনায়ক রহমত শাহ। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে হাফসেঞ্চুরি করে টেস্ট ইতিহাসে ষষ্ঠ অধিনায়ক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au