সর্বশেষ

ব্যবসায়ীকে প্রকাশ্যে হত্যার একদিন পরেই নিজেদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালো বিএনপি

  • 7:13 am - July 12, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর(বামে), পুরান ঢাকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (ডানে)। ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১২ জুলাই-

পুরান ঢাকার ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে প্রকাশ্যে পিটিয়ে ও পাথর মেরে হত্যাকাণ্ডের একদিন না যেতেই দেশের উত্তরাঞ্চলে নিজেদের ভেতরেই রক্তক্ষয়ী সংঘর্ষে জড়ালো বিএনপি। দিনাজপুরের খানসামা উপজেলার কাচিনিয়া বাজারে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটেছে। এই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আছেন জেলা বিএনপির সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী এবং দিনাজপুর-৪ আসন থেকে মনোনয়নপ্রত্যাশী কর্নেল (অব.) মোস্তাফিজুর রহমান চৌধুরী।

শুক্রবার (১১ জুলাই) রাত ৯টার দিকে কর্নেল মোস্তাফিজুর রহমান গ্রুপ ও তুহিন গ্রুপের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল থেকে এই সংঘর্ষের সূত্রপাত হয়। রাতের আঁধারে স্থানীয় কাচিনিয়া বাজারে দুই পক্ষের নেতা–কর্মীরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। প্রায় এক ঘণ্টা ধরে চলা এই সহিংসতায় অন্তত অর্ধশতাধিক মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

পরে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। তবে সংঘর্ষের পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে, এবং এখনও এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ‘পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। তবে উত্তেজনা রয়েছে। লিখিত অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, এর একদিন আগেই(বুধবার, ১০ জুলাই) রাজধানীর মিটফোর্ড এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে বিএনপির অঙ্গসংগঠনের নেতাদের দ্বারা প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। সেই হত্যাকাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিএনপি অভিযুক্ত চার নেতাকে দল থেকে বহিষ্কার করে এবং সুষ্ঠু তদন্তের দাবি জানায়।

ক্রমাগত সহিংসতা ও অভ্যন্তরীণ কোন্দল বিএনপির রাজনৈতিক চিত্রকে আরও প্রশ্নের মুখে ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এই শাখার আরও খবর

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au