লিড নিউজ

সিডনির শপিং সেন্টারে পুলিশের গুলিতে যুবক নিহত, কয়েকজন আহত

  • 6:55 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:১৩৩ বার
হোয়েটস সিনেমা হলের বাইরে গাড়ি পার্কের ছাদে দুটি দল ছুরি এবং চাপাতি নিয়ে লড়াই করছিল।ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১২ জুলাই-

অস্ট্রেলিয়ার সিডনির পশ্চিমাঞ্চলের মাউন্ট ড্রুইটের ওয়েস্টফিল্ড শপিং সেন্টারে পুলিশের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শনিবার (১২ জুলাই) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শপিং সেন্টারের ছাদে হোয়েস সিনেমা হলের কাছে দুটি দলের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। একপর্যায়ে একজন যুবক বড় ছুরি (মেশেটে) হাতে পুলিশের দিকে তেড়ে আসে। তখন পুলিশ তার উপর গুলি চালায়।

গুলিবিদ্ধ ওই যুবককে হাসপাতালে নেওয়া হলে বিকেল ৪টার দিকে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় দুই নারী এবং এক নিরাপত্তারক্ষীও আহত হয়েছেন বলে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে। তাদের চিকিৎসা চলছে।

ঘটনাস্থলে দ্রুত জরুরি সেবার অন্তত পাঁচটি অ্যাম্বুলেন্স, একটি ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং একটি কেয়ারফ্লাইট হেলিকপ্টার পৌঁছায়।

এ ঘটনায় ‘গুরুতর ঘটনা তদন্ত’ (ক্রিটিকাল ইনসিডেন্ট ইনভেস্টিগেশন) শুরু করেছে পুলিশ। তদন্তের তত্ত্বাবধানে থাকবে নিউ সাউথ ওয়েলস পুলিশের পেশাদার মান নিয়ন্ত্রণ বিভাগ (প্রফেশনাল স্ট্যান্ডার্ডস কমান্ড) এবং আইন প্রয়োগ আচরণ কমিশন (এলইসিসি)।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি মূলত দুই পক্ষের মধ্যে ঝামেলা থেকে শুরু হয়, পরে একজন যুবক ছুরি হাতে পুলিশের দিকে তেড়ে এলে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুলি ছোড়া হয়।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু সময়ের জন্য শপিং সেন্টারের কার্যক্রম বন্ধ রাখা হয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হলেও ঘটনার পেছনের কারণ ও বিস্তারিত জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au