সর্বশেষ

ঢাকায় পাঁচ কোটি টাকা চাঁদা না পেয়ে ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-গুলি, আহত ১

  • 11:51 pm - July 12, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
শুক্রবার বিকেল পাঁচটার দিকে রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে অস্ত্র–শস্ত্র নিয়ে হামলা করেন একদল লোক; ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১২ জুলাই-

চাঁদাবাজির কারণে রাজধানীর দুই এলাকায় দুটি বড় সহিংস ঘটনার খবর প্রকাশ্যে এসেছে, যা দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি করেছে।

শুক্রবার (১১ জুলাই) বিকেল পাঁচটার দিকে রাজধানীর পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের একটি আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে হামলা চালায় একদল সন্ত্রাসী। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. কাইউম আলী খান জানান, তিন সপ্তাহ আগে জামিল নামে এক ব্যক্তি তাঁর কাছে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় সন্ত্রাসীরা এর আগেও দুই দফা হামলা চালায় এবং সিসি ক্যামেরাসহ বিভিন্ন জিনিসপত্র লুট করে নিয়ে যায়।

গতকালের হামলায় অন্তত ৩০–৪০ জন অস্ত্রধারী সন্ত্রাসী অংশ নেয় এবং চারটি গুলি চালায়। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা শরিফুল ইসলাম আহত হন। তাঁকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পল্লবী থানার ওসি শফিউল ইসলাম জানিয়েছেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি, তবে পুলিশ গুরুত্বের সঙ্গে বিষয়টি তদন্ত করছে এবং জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এর আগে গত বৃহস্পতিবার এ কে বিল্ডার্সের চেয়ারম্যান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছিলেন। জিডিতে উল্লেখ করা হয়, ২৭ জুন প্রথমবার এবং ৪ জুলাই দ্বিতীয়বার অজ্ঞাত ব্যক্তিরা প্রতিষ্ঠানে হামলা চালায় ও হুমকি দেয়।

এ ঘটনার কয়েকদিন আগে, গত বুধবার সন্ধ্যায় (৯ জুলাই) পুরান ঢাকার মিটফোর্ড এলাকায় মাসিক দুই লাখ টাকা চাঁদা না দেওয়ায় লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯) নামে এক ভাঙারি ব্যবসায়ীকে নির্মমভাবে হত্যা করে একদল সন্ত্রাসী।

প্রকাশ্যে, ব্যস্ত সড়কে, লাল চাঁদকে পিটিয়ে ও ইট-পাথর দিয়ে মাথা-শরীর থেঁতলে হত্যা করা হয়। এমনকি তাকে বিবস্ত্র করে হত্যাকারীরা লাফিয়ে আঘাতও করে। পুলিশের তথ্য অনুযায়ী, নিহত লাল চাঁদ একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। হত্যাকাণ্ডের পর যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের চারজন নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

এই দুটি ঘটনার পর রাজধানীসহ বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বেড়েছে।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au