খেলা

শ্রীলঙ্কা উড়িয়ে দিয়ে টি-টোয়েন্টি সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ

  • 4:48 am - July 14, 2025
  • পঠিত হয়েছে:১৯৬ বার

৬ ম্যাচ পর টি টোয়েন্টিতে বাংলাদেশের জয়। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১৪ জুলাই

লম্বা সময় পর জ্বলে উঠলেন লিটন দাস। ফিফটি ছাড়ানো সংগ্রহ আসে তার ব্যাট থেকে।

সঙ্গে শামিম হোসেনের দারুণ ব্যাটিংয়ে ভালো সংগ্রহ পায় বাংলাদেশ। জবাব দিতে নামা লঙ্কানদের খুব বেশি লড়তে দেননি বাংলাদেশি বোলাররা।

নিয়ন্ত্রিত বোলিংয়ে তাদের গুটিয়ে দিয়ে সিরিজে সমতা ফেরান রিশাদ-সাইফউদ্দিনরা।
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়েছে বাংলাদেশ।

ডাম্বুলায় টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান সংগ্রহ করে সফরকারীরা। জবাব দিতে নেমে ৯৪ রানে সবগুলো উইকেট হারায় শ্রীলঙ্কা।
ব্যাটিংয়ের শুরুটা খুব বাজে হয় বাংলাদেশের । দলীয় ৭ রানেই বিদায় নেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও পারভেজ হোসেন ইমন। এরপর লিটন দাস হাল ধরেন। প্রথমে তাওহীদ হৃদয় (২৫ বলে ৩১ রান) ও পরে শামিম হোসেনকে নিয়ে দলকে ভালো অবস্থানে নিয়ে যান লিটন।

এর মাঝে ২ বলে ১ রান করে বিদায় নেন মেহেদী হাসান মিরাজ। তবে সেই ধাক্কা সামলে নেন লিটন, শামিমকে নিয়ে। নিজে তুলে নেন দারুণ এক ফিফটি। দলকে ১৫৫ রানে রেখে তিনি যখন বিদায় নেন, বাংলাদেশের স্কোর তখন ১৫৫/৫। লিটন থামেন ৫০ বলে ৭৬ রান করে। ইনিংসে ৫টি ছক্কা ও ১টি চার হাঁকান তিনি।

লিটন ১৯তম ওভারের প্রথম বলে বিদায় নিলেও শামিম ব্যাটে ঝড় তুলতে শুরু করেন। কিন্তু শেষ ওভারে পর পর দুই বলে শামিম ও জাকের আলি (৩) রানআউট হয়ে বিদায় নিলে সংগ্রহ বেশি বড় করতে পারেনি বাংলাদেশ। শামিম ১৭৭.৭৮ স্ট্রাইক রেটে ৫ চার ও ১ ছক্কায় ২৭ বলে ৪৮ রান করেন।

রান তাড়ায় নেমে দ্বিতীয় ওভারেই রান আউট হন লঙ্কান ওপেনার কুশল মেন্ডিস। ৮ রানে তার বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙে পড়ে স্বাগতিকদের ইনিংস। কেবল দুজন ছাড়া কেউই স্পর্শ করতে পারেননি দুই অঙ্কের ঘর। ২৯ বলে দলের হয়ে সর্বোচ্চ ৩২ রানের ইনিংস খেলেন পাথুম নিশাঙ্কা। দুই অঙ্কের ঘর স্পর্শ করা আরেক ব্যাটার দাসুন শানাকা ১৬ বলে করেন ২০ রান।

বাংলাদেশের পক্ষে ১৮ রান খরচায় ৩ উইকেট নেন রিশাদ। দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম ও মোহাম্মদ সাইফুদ্দিন। একটি করে উইকেট পান মুস্তাফিজ ও মিরাজ।

এই শাখার আরও খবর

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au