বাংলাদেশ

বাংলাদেশের খুলনায় হিন্দু খাদ্য পরিদর্শককে অপহরণ

  • 6:08 am - July 14, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
পাঁচজন ব্যক্তি সুশান্ত কুমারকে মারধর করে এবং জোরপূর্বক একটি ট্রলারে তুলে রূপসা নদীর দিকে নিয়ে যায়। ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১৪ জুলাই-

খুলনায় সুশান্ত কুমার মজুমদার নামে এক খাদ্য পরিদর্শককে অপহরণের অভিযোগ উঠেছে। রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে খুলনা সদর থানাধীন ৪ নম্বর ঘাট এলাকা থেকে তাকে অপহরণ করা হয় বলে জানিয়েছেন তার স্ত্রী মাধবী রানী মজুমদার।

প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে জানা যায়, পাঁচজন ব্যক্তি সুশান্ত কুমারকে মারধর করে এবং জোরপূর্বক একটি ট্রলারে তুলে রূপসা নদীর দিকে নিয়ে যায়। অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ভুক্তভোগীর হাতে হ্যান্ডকাফ পরায়। এরপর থেকে তার ব্যবহৃত দুটি মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

খুলনা সদর থানায় দেয়া লিখিত অভিযোগে অপহরণকারীদের মধ্যে মো. রেজা ও বাবু মণ্ডলের নাম উল্লেখ করেছেন ভুক্তভোগীর স্ত্রী। অভিযোগে তিনি বলেন, ‘রেজা ও বাবু মণ্ডল আরও তিনজনকে সঙ্গে নিয়ে আমার স্বামীকে হ্যান্ডকাফ পরিয়ে মারধর করে ট্রলারে তোলে। তারা নিজেদের পুলিশের লোক বলে পরিচয় দেয়।’

এ বিষয়ে খুলনা সদর থানার ওসি হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, অপহরণকারীদের পুলিশ পরিচয় ভুয়া বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তিনি বলেন, ‘আমাদের ধারণা, চাঁদাবাজির উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। তাকে উদ্ধারে অভিযান চলছে। অচিরেই ভালো খবর দিতে পারব।’

এদিকে সুশান্ত কুমারকে অপহরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি তাকে মারধর করে জোরপূর্বক ট্রলারে তুলছে। এ ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে এবং স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের দাবি জানিয়েছেন।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au