অস্ট্রেলিয়া

পাঁচ বছরের অপেক্ষার অবসান: নিউ সাউথ ওয়েলসের রেলপথে যাত্রা শুরু করছে নতুন মারিউয়ং ট্রেন

  • 8:18 am - July 14, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
‘মারিউয়ং’ ইন্টারসিটি ট্রেন; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৪ জুলাই-

নিউ সাউথ ওয়েলসের বিখ্যাত ব্লু মাউন্টেইন ও সাউদার্ন কোস্ট লাইনে অবশেষে শুরু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত নতুন ‘মারিউয়ং’ ইন্টারসিটি ট্রেনের যাত্রা। প্রায় পাঁচ বছর বিলম্বের পর এ বছরের অক্টোবরে প্রথমে ব্লু মাউন্টেইন রুটে এবং আগামী বছরের দ্বিতীয় প্রান্তিকে সাউদার্ন কোস্ট লাইনে চালু হবে এই অত্যাধুনিক ডাবল-ডেকার ট্রেনগুলো।

নতুন এই ট্রেনগুলো যাত্রীসেবায় আনছে বড় পরিবর্তন। থাকবে আরামদায়ক ২+২ আসন, ল্যাপটপ টেবিল, মোবাইল চার্জিং পয়েন্ট, পর্যাপ্ত লাগেজ রাখার জায়গা ও সাইকেল স্টোরেজ। আগের ট্রেনগুলোর তুলনায় এগুলো আরও প্রশস্ত, নীরব ও পরিবেশবান্ধব। নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে যুক্ত হয়েছে আধুনিক প্রযুক্তিও।

কারিগরি জটিলতা ও ট্রেন চালকদের ইউনিয়নের আপত্তির কারণে এতদিন চালু হতে পারেনি এই ট্রেন। দরজা খোলার নতুন প্রযুক্তিসহ নানা আপডেটের মাধ্যমে সেই সংকটের সমাধান করা হয়েছে। স্টেশনের প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের সীমাবদ্ধতা মেটাতে ‘সিলেকটিভ ডোর অপেনিং’ প্রযুক্তির মাধ্যমে শুধু প্ল্যাটফর্মের কাছে থাকা দরজাই খোলা যাবে।

নতুন ট্রেন আসায় বিদায় নিতে হবে পুরনো যুগের সঙ্গী V-set ও H-set ট্রেনগুলোকে। দীর্ঘ অপেক্ষার পর যাত্রীদের জন্য শুরু হতে যাচ্ছে আরও আরামদায়ক ও আধুনিক এক নতুন রেলযাত্রার সময়। এই পরিবর্তন শুধু যাত্রীসেবাই নয়, গোটা অঞ্চলের গণপরিবহন ব্যবস্থায় নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই শাখার আরও খবর

পুলিশের গুলিতে নিহত ইসরাইলি সেনা

ইসরাইলের মধ্যাঞ্চলীয় শহর নেতানিয়ায় পুলিশের গুলিতে এক ইসরাইলি সেনা নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার (৫ সেপ্টেম্বর) শহরের কিরিয়াত হাশারোন এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে…

‘বাংলাদেশ ফার্স্ট’ নীতিতে কূটনীতির নতুন ধারা চান বিশেষজ্ঞরা

বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নতুন ধরনের কূটনৈতিক কৌশল গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা বলছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, কোনো নির্দিষ্ট দেশের ওপর অতিরিক্ত নির্ভরশীল…

সিলেটে হিন্দু মা-মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিলেটের জকিগঞ্জে নিজ বসতঘর থেকে মা ও চার বছরের মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার বারহাল ইউনিয়নের…

নেপালের মতো ভয়াবহ বন্যা আরও হতে পারে, সতর্কতা জলবায়ু বিশেষজ্ঞের

জলবায়ু পরিবর্তনের প্রভাবে ভবিষ্যতে আরও উষ্ণ গ্রীষ্ম, ভয়াবহ দাবানল, খরা ও বন্যার মতো চরম আবহাওয়ার ঘটনা বাড়তে পারে বলে সতর্ক করেছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক আন্তঃসরকার…

সাভারে পুলিশের এসআইকে পিটিয়ে হত্যা

ঢাকার সাভারে দুর্বৃত্তদের হামলায় পুলিশের স্পেশাল ব্রাঞ্চের উপপরিদর্শক আলতাফ হোসেন নিহত হয়েছেন। শনিবার রাতে সাভারের আমিনবাজার ইউনিয়নের বড়দেশী এলাকায় এ হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত…

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au