সর্বশেষ

৫ ঘণ্টা পর উদ্ধার হলেন খুলনার সেই খাদ্য কর্মকর্তা

  • 5:47 pm - July 14, 2025
  • পঠিত হয়েছে:১২৬ বার
খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদার; ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১৪ জুলাই-

খুলনায় খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে পুলিশ পরিচয়ে অপহরণের ৫ ঘণ্টা পর উদ্ধার করা হয়েছে। রোববার (১৩ জুলাই) রাত সাড়ে ১২ টার দিকে তেরখাদা উপজেলার আজগড়া বিআরবি উচ্চ বিদ্যালয় থেকে হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়ার পর ওই খাদ্য কর্মকর্তাকে খুলনা সদর থানায় রেখে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অপহরণের শিকার সুশান্ত কুমার মজুমদার খাদ্য পরিদর্শক পদে খুলনার ৪নং ঘাট ইনচার্জ হিসেবে কর্মরত আছেন।

রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৭ টার দিকে ৪ নং ঘাট এলাকা থেকে পুলিশ পরিচয়ে তাকে তুলে নিয়ে যায় কয়েকজন ব্যক্তি এবং তার মুক্তির জন্য পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে চক্রটি। এ ঘটনায় খাদ্য বিভাগের ওই কর্মকর্তার স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে রেজা এবং বাবু মণ্ডল নামে দুই ব্যক্তির নাম উল্লেখ করেছেন মাধবী রানী।

খুলনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম জানান, অপহরণের পরপর খুলনা সদর থানা পুলিশ অভিযান শুরু করে। পুলিশের অভিযানে আতঙ্কিত হয়ে অপহরণকারীরা তাকে তেরখাদা উপজেলার আজগড়া গ্রামের বিআরবি উচ্চ বিদ্যালয়ের মাঠে হাত-পা ও চোখ বাঁধা অবস্থায় ফেলে রেখে যায়। সেখানকার পুলিশের সহায়তা নিয়ে তাকে উদ্ধার করা হয়। থানায় এনে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় নগরীর ৪ নং ঘাট এলাকার নাসিমার চায়ের দোকান থেকে কয়েকজন ব্যক্তি খাদ্য কর্মকর্তা সুশান্ত কুমার মজুমদারকে চাঁদার দাবিতে অপহরণ করে। এ সময় অপহরণকারীরা নিজেদের পুলিশ পরিচয় দেয়।

তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, রাত সাড়ে ১২টার দিকে খুলনা থানা পুলিশ তেরখাদা থানা পুলিশের সহায়তায় বিআরবি মাঠ থেকে ওই ব্যক্তিকে উদ্ধার করেছে।

এই শাখার আরও খবর

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au