সর্বশেষ

বাংলাদেশের ময়মনসিংহে মা ও দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার

  • 6:21 pm - July 14, 2025
  • পঠিত হয়েছে:১১৮ বার
ঘটনার পর থেকে রফিকুলের ভাই নজরুল ইসলাম, যিনি ওই বাসার পাশের কক্ষে ভাড়া থাকতেন, তিনি পলাতক রয়েছেন। ছবিঃ সংগৃহীত

ঢাকা, ১৪ জুলাই-

ময়মনসিংহের ভালুকায় এক নারী ও তার দুই শিশুসন্তানের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পনাশাইল রোডের একটি ভাড়া বাসা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার সেনের বাজার এলাকার রফিকুল ইসলামের স্ত্রী ময়না বেগম (২৫), মেয়ে রাইসা (৭) ও ছেলে নীরব (২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম ভালুকার একটি পোশাক কারখানায় কাজ করেন এবং স্ত্রী-সন্তান নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন। সোমবার সকাল ৯টার দিকে কর্মস্থল থেকে ফিরে এসে বাসার দরজা বন্ধ দেখতে পান তিনি। অনেকক্ষণ ডাকাডাকির পরও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানার ওপর স্ত্রী ও দুই সন্তানের গলাকাটা মরদেহ দেখতে পান।

ঘটনার পর থেকে রফিকুলের ভাই নজরুল ইসলাম, যিনি ওই বাসার পাশের কক্ষে ভাড়া থাকতেন, তিনি পলাতক রয়েছেন।

রফিকুল ইসলাম বলেন, “সকাল ৯টার দিকে বাসায় ফিরে দরজা বন্ধ পাই। ঘণ্টাখানেক ডাকাডাকির পর সাড়া না পেয়ে একজনের সহায়তায় দরজা ভেঙে ভেতরে ঢুকে দেখি স্ত্রী আর দুই সন্তানের মরদেহ বিছানায় পড়ে আছে।

বাড়ির মালিক হাইয়ুম মিয়া জানান, প্রায় দেড় মাস আগে রফিকুল পরিবার নিয়ে বাসায় ওঠেন। ঘটনার খবর পেয়ে তিনি ছুটে এসে ঘরের ভেতরে মর্মান্তিক দৃশ্য দেখেন।

ভালুকা মডেল থানার সেকেন্ড অফিসার এসআই মো. আমিনুল ইসলাম জানান, “পুলিশ ঘটনাস্থলে আছে। কীভাবে এ ঘটনা ঘটেছে, তা উদঘাটনের চেষ্টা চলছে।”

এই শাখার আরও খবর

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

ফেসবুক মার্কেটপ্লেসে চেয়ার কিনতে গিয়ে তৃতীয় ব্যক্তির ছুরিকাঘাতে আহত

অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের দক্ষিণ-পূর্বাঞ্চলে ফেসবুক মার্কেটপ্লেসের মাধ্যমে চেয়ার কেনার পর এক ব্যক্তি আকস্মিক ছুরিকাঘাতের শিকার হয়েছেন। এ ঘটনায় হামলাকারীকে এখনও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশ জানিয়েছে,…

কুঠার দিয়ে হামলার অভিযোগ, গুরুতর আহত তিনজনকে হাসপাতালে

অস্ট্রেলিয়ার গিপসল্যান্ডের টাইয়ার্স শহরে একটি বাড়িতে কুঠার দিয়ে হামলার অভিযোগ উঠেছে। এতে এক বৃদ্ধসহ তিনজন গুরুতর আহত হয়েছেন। তাদের মধ্যে দুজন পুরুষকে জীবন সংকটাপন্ন অবস্থায়…

কবর থেকে পীর শামীমের দেহাবশেষ তুলে দরবারে, ফের গোরস্থানে দাফনের সিদ্ধান্ত

কুষ্টিয়ার দৌলতপুরে আলোচিত পীর শামীম জাহাঙ্গীরের দেহাবশেষ কবর থেকে তুলে তার দরবার প্রাঙ্গণে নিয়ে পুনরায় দাফনের অভিযোগ উঠেছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে ফিলিপনগর এলাকার…

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au