সর্বশেষ

দশম গ্রেড পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা

  • 6:45 am - July 15, 2025
  • পঠিত হয়েছে:২১১৪ বার
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি।

ঢাকা, ১৫ জুলাই-

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন দশম গ্রেডে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) থেকে বেতন গ্রেড উন্নীত করার প্রস্তাব প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এতে বছরে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় ৩৪১ কোটি ৪৯ লাখ ৫৪ হাজার ৯৪০ টাকা।

ডিপিইর পাঠানো প্রস্তাব যাচাই–বাছাই শেষে মন্ত্রণালয় তা অর্থ মন্ত্রণালয়ে পাঠাবে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাবে, সেখান থেকে অনুমোদন মিললে অফিস আদেশ জারি করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশনস) মোহাম্মদ কামরুল হাসান জানান, গতকাল রোববার প্রস্তাবটি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। অনুমোদন হলে রিটকারী ৪৫ জন শিক্ষক ছাড়াও দেশের সব প্রধান শিক্ষকের বেতন গ্রেড দশম গ্রেডে উন্নীত করা যাবে। তিনি আরও বলেন, কবে নাগাদ এটি কার্যকর হবে, তা এখনই বলা সম্ভব নয়; তবে আন্তরিকভাবে কাজ চলছে।

বর্তমানে দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদের সংখ্যা ৬৫ হাজার ৫০২টি। এর মধ্যে কর্মরত আছেন ৩২ হাজার ৩৫২ জন। এর আগে গত ১৯ জুন উচ্চ আদালতের আদেশ অনুযায়ী, ৪৫ জন প্রধান শিক্ষকের বেতন বিদ্যমান ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে উন্নীত করে অফিস আদেশ জারি করে অর্থ মন্ত্রণালয়।

২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি হাইকোর্ট ওই শিক্ষকদের পক্ষে রায় দেন। পরে আপিল বিভাগও হাইকোর্টের নির্দেশ বহাল রাখে।

প্রসঙ্গত, ২০১৪ সালের ৯ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করার ঘোষণা দেন এবং সেদিনই প্রজ্ঞাপন জারি হয়। কিন্তু পরে মন্ত্রণালয় প্রশিক্ষিত প্রধান শিক্ষকদের জন্য ১১তম গ্রেড এবং অপ্রশিক্ষিতদের জন্য ১২তম গ্রেড নির্ধারণ করে। এ বৈষম্যের বিরুদ্ধে তৎকালীন প্রধান শিক্ষক সমিতির সভাপতি রিয়াজ পারভেজসহ ৪৫ জন শিক্ষক হাইকোর্টে রিট করেন, যা আজ বাস্তবায়নের পথে অগ্রসর হচ্ছে।

এই শাখার আরও খবর

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি

মেলবোর্ন, ২১ জুলাই-  মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং নিরাপত্তা পরিস্থিতির আরও অবনতির আশঙ্কায় বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বৈশ্বিক নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের…

ট্রাম্পের ঘোষণা: যুক্তরাষ্ট্র সফরে গ্রেপ্তার হবেন না নেতানিয়াহু

মেলবোর্ন, ২১ জুলাই- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যুক্তরাষ্ট্র সফরে এলে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কোনোভাবেই গ্রেপ্তার করা হবে না। নিউইয়র্ক সিটির মেয়র…

মাইলস্টোনে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদনে যা উঠে এল

মেলবোর্ন, ২১ জুলাই- রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত বছরের ২১ জুলাই বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় পাইলটের উড্ডয়ন প্রশিক্ষণের ঘাটতিকে…

চিন্ময় দাসের জামিন নামঞ্জুর, আদালতে সাক্ষ্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়লেন রাষ্ট্রপক্ষের সাক্ষী

মেলবোর্ন, ২১ জুলাই- চট্টগ্রামের আলোচিত আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের দ্বিতীয় সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্য দিতে গিয়ে আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন অ্যাডভোকেট…

ভাইরাল ব্যক্তিগত ভিডিও ঘিরে আলোচনায় জামায়াতের এমপি

মেলবোর্ন, ২১ জুলাই-  সামাজিক যোগাযোগমাধ্যমে সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে একটি ব্যক্তিগত ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে…

আমদানি-রফতানি কমেছে: কোন পথে যাচ্ছে দেশের বৈদেশিক বাণিজ্য?

মেলবোর্ন, ২১ জুলাই- বাংলাদেশের বৈদেশিক বাণিজ্যে একদিকে আমদানি ও শিল্প বিনিয়োগে স্থবিরতা, অন্যদিকে প্রত্যাশার তুলনায় দুর্বল রফতানি প্রবৃদ্ধি অর্থনীতির জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে। শিল্পের কাঁচামাল…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au