অস্ট্রেলিয়া

ট্রাম্পের ২০০% শুল্ক হুমকি: অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রীর তীব্র সমালোচনা

  • 7:59 am - July 15, 2025
  • পঠিত হয়েছে:১৪৪ বার
অস্ট্রেলিয়ার অর্থমন্ত্রী চালমার্স; ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৫ জুলাই-

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, অস্ট্রেলিয়ার ফার্মাসিউটিক্যাল পণ্যের ওপর ২০০ জিম শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের পরিকল্পনায় উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দেশটির অর্থমন্ত্রী চালমার্স ট্রাম্পের এই বক্তব্যকে ‘উস্কানিমূলক’ আখ্যা দিয়ে বলেন, “যে কেউ এই ধরনের ঘোষণা দেয়ার আগে এর পরিণতি সম্পর্কে সচেতন থাকা উচিত।”

ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের বাইরে বিশেষ করে অস্ট্রেলিয়ায় তৈরি ওষুধের কারণে মার্কিন বাজার ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে অস্ট্রেলিয়া থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া ওষুধের পরিমাণ খুবই সীমিত এবং বিশ্লেষকরা মনে করেন, এতে মার্কিন বাজারে বড় ধরনের প্রভাব পড়বে না।

অস্ট্রেলিয়ার ফার্মা ইন্ডাস্ট্রির প্রতিনিধি সংস্থা জানিয়েছে, দেশ থেকে রপ্তানি হওয়া বেশিরভাগ ওষুধই যুক্তরাষ্ট্র নয়, বরং এশিয়া ও ইউরোপের বাজারের জন্য তৈরি। ফলে শুল্ক আরোপের হুমকায় অস্ট্রেলিয়ার অর্থনীতির ওপর তাৎক্ষণিক প্রভাব তেমন পড়বে না বলেও মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

তবে অর্থমন্ত্রী চালমার্স বলেন, “এ ধরনের বক্তব্য অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সম্পর্ককে অস্থিতিশীল করতে পারে।” তিনি ট্রাম্পের উদ্দেশ্যে বলেন, “পরিণতি বিবেচনা না করে এভাবে মন্তব্য করা উচিত নয়।”

অস্ট্রেলিয়া সরকার এখন বিষয়টি পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য কূটনৈতিক ও বাণিজ্যিক প্রতিক্রিয়া নিয়ে কাজ করছে। দুই দেশের মধ্যে বাণিজ্য সম্পর্ক ও কৌশলগত অংশীদারিত্ব দীর্ঘদিনের। তাই অস্ট্রেলিয়া এই সম্পর্ককে স্থিতিশীল রাখতেই বেশি গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au