বাংলাদেশ

সৌদিতে বিদেশি চালকদের জন্য নতুন নির্দেশনা

  • 5:20 am - July 16, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
সব বিদেশি লাইসেন্সই অবশ্যই স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে অনুবাদ করা থাকতে হবে, যাতে তথ্য স্পষ্ট ও নির্ভুল থাকে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৬ জুলাই-

সৌদি আরবের ট্রাফিক অধিদপ্তর বিদেশি চালকদের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে। দেশটিতে প্রবেশের দিন থেকে সর্বোচ্চ এক বছর পর্যন্ত আন্তর্জাতিক বা নিজ দেশের ড্রাইভিং লাইসেন্স ব্যবহার করে গাড়ি চালাতে পারবেন বিদেশিরা।

তবে এক বছরের আগেই লাইসেন্সের মেয়াদ যদি শেষ হয়, সেক্ষেত্রে লাইসেন্সের মেয়াদ শেষ হওয়ার দিনটি প্রাধান্য পাবে। এ ছাড়াও চালকের লাইসেন্সটি যে ধরনের গাড়ি চালানোর জন্য প্রযোজ্য সেই ক্যাটাগরির সঙ্গে মিল থাকতে হবে।

এ ছাড়া সব বিদেশি লাইসেন্সই অবশ্যই স্বীকৃত কোনো সংস্থার মাধ্যমে অনুবাদ করা থাকতে হবে, যাতে তথ্য স্পষ্ট ও নির্ভুল থাকে।

তবে আঞ্চলিক জোট গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)-এর সদস্য দেশের নাগরিকেরা তাদের নিজ নিজ দেশের বৈধ ড্রাইভিং লাইসেন্স দিয়েই সৌদি আরবে গাড়ি চালাতে পারবেন। তাদের জন্য সৌদি আরবের অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স নেওয়ার প্রয়োজন নেই।

এদিকে জিসিসি অঞ্চলের ভেতরের দেশ থেকে অন্য দেশে আন্তর্জাতিক ড্রাইভিং পারমিট ব্যবহার করে চালানো যাবে না, অর্থাৎ এই লাইসেন্স দিয়ে সীমান্ত অতিক্রম করে গাড়ি চালানো অনুমোদিত নয়।

এই শাখার আরও খবর

ঈদুল গাদিরে দুই হাজারের বেশি বন্দিকে সাধারণ ক্ষমা দিলেন মোজতবা খামেনি

মেলবোর্ন,০৬জুন-ইরানের গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব ঈদুল গাদির উপলক্ষে দুই হাজারের বেশি দণ্ডপ্রাপ্ত বন্দির সাজা মওকুফ করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। শুক্রবার ইরানের বিচার…

তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের জন্য বাউবির দরজা সবসময় খোলা: উপাচার্য

মেলবোর্ন,০৬জুন-তৃতীয় লিঙ্গের শিক্ষার্থীদের শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি) প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান। তিনি বলেছেন, শিক্ষা…

অস্ট্রেলিয়া সিরিজে জাতীয় দলে ফিরছেন সালাউদ্দিন, কোচিং স্টাফে বড় পরিবর্তন

মেলবোর্ন,০৬জুন-আসন্ন অস্ট্রেলিয়া সিরিজকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচিং স্টাফে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোচিং স্টাফে জনবল সংকট দেখা দেওয়ায় আবারও জাতীয় দলের…

বউকে বাঁচাতে গিয়ে শাশুড়ির মৃত্যু, কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল দুজনের

মেলবোর্ন,০৬জুন-কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় মর্মান্তিক বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায় এক গৃহবধূ ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে উপজেলার আচমিতা ইউনিয়নের উখরাশাল গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পরিবারের এক…

ইসরায়েল ও ইরানের ওপর চটলেন লেবাননের প্রধানমন্ত্রী

মেলবোর্ন, ৫ জুন-  দক্ষিণ লেবাননে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে ইসরায়েল এবং ইরান উভয়ের প্রতিই কড়া বার্তা দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী নাওয়াফ সালাম। তিনি একদিকে বেসামরিক…

ইসরায়েলি রোগীদের বিরুদ্ধে হুমকির অভিযোগে দুই নার্সের বিচার ঘিরে নতুন বিতর্ক

মেলবোর্ন, ৫ জুন- অস্ট্রেলিয়ার সিডনির ব্যাংকসটাউন হাসপাতালের দুই নার্স সারা আবু লেবদেহ ও আহমদ রাশাদ নাদিরের বিরুদ্ধে ইসরায়েলি রোগীদের হুমকি দেওয়ার অভিযোগে বহুল আলোচিত মামলার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au