হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট
ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…
ঢাকা, ১৬ জুলাই-
বাংলাদেশের গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (১৬ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে সদর উপজেলার উলপুর-দুর্গাপুর সড়কের খাটিয়াগড় চরপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাঁরা হলেন গোপীনাথপুর পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) আহমেদ বিশ্বাস, কনস্টেবল কাওছার ও মিনহাজ। আহতদের গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তিনি বলেন, “এতে পুলিশের তিনজন সদস্য আহত হয়েছেন এবং একটি গাড়ি পুড়ে গেছে। আহত পুলিশ সদস্যদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।”
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ১ জুলাই থেকে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ শিরোনামে মাসব্যাপী কর্মসূচি পালন করছে। এই কর্মসূচির অংশ হিসেবে আজ গোপালগঞ্জ শহরে পথসভা ও পদযাত্রা আয়োজনের কথা ছিল। উলপুর-দুর্গাপুর সড়ক দিয়ে এনসিপির গাড়িবহর যাওয়ার কথা ছিল বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার আরও জানান, এ কারণে ওই এলাকায় পুলিশ টহল দিচ্ছিল। এ সময় হঠাৎ হামলা চালিয়ে পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং পুলিশের সদস্যদের আঘাত করা হয়। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au