সর্বশেষ

চীন সফরে আলবেনিজ: সম্পর্ক জোরদার ও বাণিজ্যে নতুন বার্তা

  • 7:49 pm - July 16, 2025
  • পঠিত হয়েছে:১২২ বার
চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো আলবেনিজের এই সফরকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখিয়েছে। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৬ জুলাই-

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ সম্প্রতি চীন সফরে গিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার বার্তা দিয়েছেন। দীর্ঘদিনের টানাপোড়েন ও বাণিজ্যিক বিরোধ কাটিয়ে স্থিতিশীল ও উন্নয়নমুখী সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তিনি। বেইজিংয়ে সফরের সময় আলবেনিজ চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, প্রধানমন্ত্রী লি কিয়াং এবং জাতীয় কংগ্রেসের চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গে বৈঠক করেন। এই বৈঠকগুলোতে বাণিজ্য, বিনিয়োগ এবং রাজনৈতিক বোঝাপড়া নিয়ে আলোচনায় অগ্রগতি হয়।

চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদমাধ্যমগুলো আলবেনিজের এই সফরকে অত্যন্ত ইতিবাচকভাবে দেখিয়েছে। গ্লোবাল টাইমস তাকে ‘বাস্তববাদী ও যুক্তিবাদী’ নেতা হিসেবে উল্লেখ করে বলেছে, তার কূটনৈতিক অবস্থান দুই দেশের মধ্যে বোঝাপড়া গভীর করতে সহায়ক হবে। চায়না ডেইলি লিখেছে, অস্ট্রেলিয়া ও চীনের সম্পর্ক এখন আগের চেয়ে স্থিতিশীল এবং উন্নয়নের পথে এগোচ্ছে।

সফরের সময় চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এক বৈঠকে বলেন, চীন চায় অস্ট্রেলিয়া যেন চীনা বিনিয়োগকারীদের জন্য বাজারকে আরও উন্মুক্ত করে, বিশেষ করে খনিজ সম্পদ, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতে। জবাবে অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী জানান, তাদের বিনিয়োগ নীতি কোনো নির্দিষ্ট দেশের বিরুদ্ধে নয়, বরং জাতীয় স্বার্থকে গুরুত্ব দিয়ে পরিচালিত হয়। এই সফরে ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে, যার মধ্যে রয়েছে চীনে অস্ট্রেলীয় আপেল রপ্তানি বৃদ্ধি এবং পর্যটন খাতে সহযোগিতা বাড়ানোর মতো চুক্তি। দুই দেশের মধ্যে ২০১৪ সালের ফ্রি ট্রেড এগ্রিমেন্ট নতুনভাবে পর্যালোচনা ও আলোচনার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বাণিজ্যিক অগ্রগতির পাশাপাশি মানবাধিকার এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়েও কথা হয়েছে। চীনে আটক থাকা অস্ট্রেলীয় লেখক ইয়াং হেংজুনের প্রসঙ্গ বৈঠকে তুলেছেন আলবেনিজ। এছাড়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের নৌবাহিনীর তৎপরতা নিয়েও অস্ট্রেলিয়ার উদ্বেগ প্রকাশ পায়। আলবেনিজ বলেন, সংলাপ চালিয়ে যাওয়া খুবই জরুরি, কারণ যদি কোনো দেশ আলোচনায় না থাকে, তাহলে বিপদের মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়।

সফরের একপর্যায়ে আলবেনিজ বিখ্যাত গ্রেট ওয়ালে গিয়ে বলেন, ১৯৭৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী গফ হুইটল্যাম যে সাহসিকতার সঙ্গে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন, সেই ধারা বজায় রেখেই তারা সম্পর্ককে আরও গভীর করতে চান। সফরের অংশ হিসেবে শি জিনপিং ও আলবেনিজের মধ্যে ব্যক্তিগত মধ্যাহ্নভোজের আয়োজনও হয়, যা দুই দেশের সম্পর্কের উষ্ণতার প্রতীক হিসেবে ধরা হচ্ছে।

এই সফরকে ঘিরে চীনা সংবাদমাধ্যম ও রাজনৈতিক মহলে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, দুই দেশই টানাপোড়েনের পরিবর্তে স্থিতিশীল সম্পর্ক গড়ে তুলতে আগ্রহী। আর আলবেনিজও এই সফরে বারবার জোর দিয়েছেন যে, পার্থক্য থাকা সত্ত্বেও আলোচনা চালিয়ে যাওয়া ও পারস্পরিক স্বার্থে কাজ করা এখন সময়ের দাবি। সফরের পর আন্তর্জাতিক মহলেও ধারণা তৈরি হয়েছে যে, চীন ও অস্ট্রেলিয়ার মধ্যে নতুন করে সহযোগিতার একটি সম্ভাবনা উজ্জ্বল হয়েছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

মেসির নৈপুণ্যে ৪ গোলের ম্যাচে ইন্টার মায়ামির ড্র

আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেওয়ার পর ক্লাব ফুটবলে নিজের প্রথম ম্যাচেই দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনার হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণার পর…

কী বার্তা নিয়ে মস্কো গেলেন ট্রাম্পের দূতরা

ইউক্রেন সংঘাতের অবসানে কূটনৈতিক তৎপরতা জোরদার করতে রাশিয়ার রাজধানী মস্কো সফর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুই প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার। তারা ক্রেমলিনে…

গণমাধ্যমে তথ্য ফাঁসের ঘটনায় ৫০ মার্কিন কর্মকর্তার লাই ডিটেক্টর পরীক্ষা

মার্কিন সামরিক বাহিনীর জয়েন্ট স্টাফের প্রায় ৫০ জন বেসামরিক ও সামরিক কর্মকর্তার পলিগ্রাফ বা লাই ডিটেক্টর পরীক্ষা নেওয়া হয়েছে। গণমাধ্যমে ধারাবাহিকভাবে অননুমোদিত সামরিক তথ্য ফাঁসের…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au