বিশ্ব

ইরাকে শপিং মলে ভয়াবহ আগুনে অন্তত ৫০ জনের মৃত্যু, তদন্তে গাফিলতির অভিযোগ

  • 5:34 pm - July 17, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
বৃহস্পতিবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ছবিঃ আল জাজিরা

ইরাকের পূর্বাঞ্চলের আল-কুট শহরের একটি শপিং মলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার (১৭ জুলাই) গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। ইরাকের সরকারি সংবাদ সংস্থা আইএনএ এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা ও আল আরাবিয়ার খবরে এই তথ্য জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, রাতভর কুট শহরের ওই হাইপারমার্কেটের পাঁচতলা ভবনে আগুন জ্বলেছে। দমকল বাহিনী ঘণ্টার পর ঘণ্টা চেষ্টা করেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয়। আগুন লাগার সঠিক কারণ এখনো জানা না গেলেও স্থানীয় গভর্নর জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে তদন্তের প্রাথমিক ফলাফল প্রকাশ করা হবে। একইসঙ্গে ভবন এবং শপিং মলের মালিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, আগুনে ভবনের একাধিক অংশ দাউদাউ করে জ্বলছে এবং আকাশমুখে ছড়িয়ে পড়ছে ঘন কালো ধোঁয়ার কুণ্ডলী। মানুষ আতঙ্কে ছুটোছুটি করছে এবং আহতদের চিৎকারে চারদিক ভারী হয়ে উঠেছে।

হতাহতদের অধিকাংশই ওই সময় মার্কেটের ভেতরে কেনাকাটায় ব্যস্ত ছিলেন। অনেকে ভবনের ওপরে আটকে পড়েন। এখনও কিছু নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করার চেষ্টা চলছে। স্থানীয় কর্তৃপক্ষ ও উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ভবনের কিছু অংশ ধসে পড়ায় উদ্ধার তৎপরতায় সমস্যা হচ্ছে।

ইরাকে এর আগেও অগ্নিকাণ্ডজনিত বড় দুর্ঘটনা ঘটেছে। ২০২১ সালে বাগদাদের একটি কোভিড হাসপাতালের আগুনে প্রায় ৮০ জন মারা গিয়েছিল। ওই ঘটনার পর দেশটির অবকাঠামোগত দুর্বলতা, নিরাপত্তা ব্যবস্থার অভাব এবং ভবন নির্মাণে অনিয়মের অভিযোগ সামনে আসে। এবারের দুর্ঘটনাও সেই পুরনো প্রশ্নগুলো আবার জোরালোভাবে সামনে এনেছে।

স্থানীয় বাসিন্দা ও সোশ্যাল অ্যাক্টিভিস্টরা বলছেন, সরকারিভাবে বারবার নিরাপত্তা বাড়ানোর প্রতিশ্রুতি দেওয়া হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। অগ্নি নির্বাপক ব্যবস্থা, জরুরি নির্গমনপথ ও নিরাপদ নির্মাণ প্রক্রিয়া না থাকায় সাধারণ মানুষের জীবন বারবার ঝুঁকিতে পড়ছে।

বর্তমানে কুট শহরে শোকের ছায়া নেমে এসেছে। হাসপাতাল ও মর্গে উপচে পড়া ভিড়, চারদিকে কান্না আর হাহাকার। সরকারি পর্যায়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে, তবে নাগরিকরা চাইছেন এর প্রকৃত বিচার এবং ভবিষ্যতের জন্য কার্যকর পদক্ষেপ।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

পুতিনবিরোধী কার্টুনশিল্পী সেমিওন স্ক্রেপেতস্কিকে পোল্যান্ডে গুলি করে হত্যা

মেলবোর্ন, ১৭ জুন- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কড়া সমালোচক এবং ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের জন্য পরিচিত রুশ শিল্পী রবার্ট কুজভকভ, যিনি ‘সেমিওন স্ক্রেপেতস্কি’ ছদ্মনামে পরিচিত ছিলেন,…

শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধারের পর রণক্ষেত্র: ডিসি-এসপির গাড়ি ভাংচুর, ওসি ক্লোজড

মেলবোর্ন, ১৭ জুন- লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সাত বছরের শিশু নন্দিনী কান্ত রায়ের বস্তাবন্দি মরদেহ উদ্ধারের ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করতে গিয়ে পুলিশ ও বিক্ষুব্ধ জনতার মধ্যে…

ভবানীপুরের নির্বাচনী ফলাফল চ্যালেঞ্জ করে আদালতে মমতা ব্যানার্জী

মেলবোর্ন, ১৭ জুন- পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভবানীপুর আসনে পরাজয়ের ফলাফল চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।…

মোহাম্মদপুরে ছিনতাইকারী ধরতে গিয়ে হামলার শিকার ওসি, পুলিশের গুলিতে আহত ২

মেলবোর্ন, ১৭ জুন- রাজধানীর মোহাম্মদপুরে বিকাশ এজেন্টের কাছ থেকে টাকা ছিনতাইয়ের ঘটনায় অভিযানে গিয়ে হামলার মুখে পড়েছেন আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং…

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

মেলবোর্ন, ১৭ জুন- দীর্ঘ ৫৩ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এনবিএ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে উচ্ছ্বসিত ছিল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর। তবে ঐতিহাসিক এই উদযাপন মুহূর্তেই আতঙ্কে পরিণত…

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির প্রভাবে বিশ্ববাজারে সোনা-রুপার দাম ঊর্ধ্বমুখী

মেলবোর্ন, ১৭ জুন- পারস্য উপসাগর অঞ্চলে দীর্ঘদিনের উত্তেজনা ও সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি স্বাক্ষরের খবরে বিশ্ববাজারে সোনা ও রুপার দামে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au