বাংলাদেশ

গোপালগঞ্জে চলছে কারফিউ, আটক ১৪

  • 5:56 pm - July 17, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার
বেশিরভাগ মানুষ ঘরে থাকলেও অফিসগামী কিছু মানুষ রাস্তায় বের হয়েছেন। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৭ জুলাই-

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে উদ্ভূত সহিংস পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও শহরের পরিবেশ এখনও থমথমে। সহিংসতার রেশ ধরে শহরে চলছে কারফিউ, মোতায়েন রয়েছে সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ইতোমধ্যে কমপক্ষে ১৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জ শহরে এনসিপির কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ও সংঘর্ষের পর জেলা প্রশাসন রাত ৮টা থেকে কারফিউ জারি করে। কারফিউ বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে বলে জানানো হয়েছে।
শহরের বিভিন্ন সড়কে ছড়িয়ে ছিটিয়ে আছে আগের দিনের সহিংসতার চিহ্ন—ইট-পাটকেল, কাটা গাছের গুঁড়ি, ভাঙা তোরণ ও ছিঁড়ে ফেলা ফেস্টুনের টুকরো। ব্যারিকেড তৈরিতে ব্যবহৃত গাছের অংশ এখনও পড়ে আছে রাস্তায়। দোকানপাট বেশিরভাগই বন্ধ, যান চলাচল সীমিত, তবে জরুরি প্রয়োজনে কিছু মানুষকে চলাফেরা করতে দেখা গেছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মোহাম্মদ সাজেদুর রহমান জানান, বুধবার সন্ধ্যার পর থেকে অন্তত ১৪ জনকে আটক করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান রয়েছে। সেনাবাহিনীর পাশাপাশি বিজিবি, পুলিশ, র‍্যাব ও আনসার সদস্যরা যৌথভাবে টহল ও অভিযান চালাচ্ছেন। খুলনা থেকে আসা নৌবাহিনীর একটি দলও নিরাপত্তায় যুক্ত হয়েছে।

সকালে শহরের বিভিন্ন এলাকায় আনসার সদস্যদের দেখা গেলেও সেনাবাহিনী বা পুলিশের টহল তেমন চোখে পড়েনি। বেশিরভাগ মানুষ ঘরে থাকলেও অফিসগামী কিছু মানুষ রাস্তায় বের হয়েছেন।

জেলার উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, “পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে থাকলেও স্বাভাবিক বলা যাচ্ছে না। কারফিউ বলবৎ আছে, এবং আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযান চলছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে।”

এই শাখার আরও খবর

অর্থনৈতিক যুদ্ধ মোকাবিলায় টাস্কফোর্স গঠন করল ইরান

চলমান সংঘাতের কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট মোকাবিলায় ‘অর্থনৈতিক যুদ্ধ’ টাস্কফোর্স গঠন করেছে ইরান। অর্থনীতির বিভিন্ন খাতে যুদ্ধের প্রভাব দ্রুত শনাক্ত করে তা মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ…

পেট্রল ছিটিয়ে ১১ বসতঘরে আগুন, এক রাতেই নিঃস্ব বহু পরিবার

লক্ষ্মীপুরের রায়পুরে পেট্রল ছিটিয়ে একটি বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। পরে মুহূর্তের মধ্যে সেই আগুন আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। এতে একটি বাড়ির ১১টি বসতঘর পুড়ে…

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, ১৫০ কিমি দূরের প্রধান বিমানবন্দর বন্ধ

ইন্দোনেশিয়ার আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাতের পর আকাশে ছড়িয়ে পড়া আগ্নেয় ছাইয়ের কারণে রাজধানী জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর সোয়েকার্নো-হাট্টায় বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আগ্নেয়গিরিটি…

প্রতারণা মামলায় জামিন পেলেন বিদিশা সিদ্দিক

প্রতারণার মামলায় সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত এইচ এম এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক জামিন পেয়েছেন। হাইকোর্টের এই আদেশের ফলে তার কারামুক্তিতে…

ভারতে দহি হান্ডি উৎসবে শিশুসহ নিহত ২, আহত ২১২

ভারতের মহারাষ্ট্রে জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত ঐতিহ্যবাহী দহি হান্ডি উৎসবে পৃথক দুর্ঘটনায় সাত বছরের এক শিশুসহ দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১২ জন।…

হৃদরোগে মারা গেলেন ঝাড়খণ্ডের মন্ত্রী সুদিব্য কুমার সোনু

ভারতের ঝাড়খণ্ড রাজ্যের উচ্চ ও কারিগরি শিক্ষা, নগর উন্নয়ন এবং পর্যটনমন্ত্রী সুদিব্য কুমার সোনু হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, জেএমএমের প্রবীণ এই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au