বাংলাদেশ

গোপালগঞ্জে গুলিতে নিহত সোহেলের পরিবারে মাতম: ‘ও তো কোনো দল করত না’

  • 6:23 am - July 18, 2025
  • পঠিত হয়েছে:৭৪ বার
নিহতের মা লাইলী বেগম বারবার বিলাপ করে বলছেন, “তোমরা কেন আমার ছেলেকে মাইরা ফেলাইলা? ও তো কোনো রাজনীতি করত না।” ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ জুলাই-

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত সোহেল মোল্লার পরিবারে চলছে শোকের মাতম। নিহতের মা লাইলী বেগম বারবার বিলাপ করে বলছেন, “তোমরা কেন আমার ছেলেকে মাইরা ফেলাইলা? ও তো কোনো রাজনীতি করত না।” কান্নার মধ্যেই জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। জ্ঞান ফেরার পর আবার কেঁদে ওঠেন, “আমার একটা কবুতর আছিল, তোমরা ওরে নিছ কেন? আমারে মা কইয়া ডাকবে এমন কেউ আর থাকল না।”

সোহেল মোল্লা গোপালগঞ্জের মিয়াপাড়ায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকতেন। তার বয়স ৩০ এর কাছাকাছি। শহরের চৌরঙ্গি এলাকায় কেরামত প্লাজায় তার একটি মোবাইল ফোনের দোকান ছিল। বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সমাবেশকে ঘিরে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। নিহতের পরিবার জানায়, সোহেল কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন না।

সোহেলের বাবা ইদ্রিস আলী মোল্লা বয়সের ভারে নুইয়ে পড়েছেন। ছেলের শোকে বারবার বলছেন, “আমার ছেলেকে গুলি করে মেরে ফেলা হলো, কিন্তু সে কী দোষ করেছিল? আমরা এর বিচার চাই।” সোহেলের স্ত্রী নিশিও একইভাবে কাঁদছিলেন। বলছিলেন, “আমার স্বামী রাজনীতি করত না। শুধু সংসার আর দোকান নিয়ে থাকত। দুইটা ছোট সন্তানকে এতিম করে গেল।”

পরিবার ও স্থানীয় সূত্র জানায়, সংঘর্ষের দিন দুপুরে সোহেল তার দোকানে ছিল। পরিস্থিতির ভিডিও ধারণ করতে গিয়ে গুলিবিদ্ধ হন তিনি। এরপর হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি। পরিবারের সদস্যদের অভিযোগ, তার মৃত্যুর পর কোনো ময়নাতদন্ত বা মৃত্যুর সনদও হাসপাতাল থেকে দেওয়া হয়নি। রাতেই লাশ বাড়িতে নিয়ে আসা হয়, বৃহস্পতিবার সকালে টুঙ্গিপাড়ার নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সোহেলের চাচা খলিলুর রহমান মোল্লা বলেন, “সোহেল কারো সঙ্গে ঝামেলায় জড়াত না। কেউ কখনো তাকে খারাপ বলেনি। এমন একটি নিরীহ ছেলেকে কেন হত্যা করা হলো?”

এখন পুরো পরিবার শোকে ভেঙে পড়েছে। দুই শিশু সন্তান বোঝেই না, কেন তাদের বাবা আর ফিরে আসবে না। স্থানীয়রা বলছেন, এভাবে নিরীহ মানুষের প্রাণ যাওয়ার দায় কেউ এড়াতে পারে না। তারা সোহেলের হত্যাকারীদের দ্রুত বিচার দাবি করেছেন।

এই শাখার আরও খবর

বাংলাদেশের ‘জুলাই শহীদ’ গেজেটে বাখের আলী কীভাবে ‘কবির’ হলেন: মার্ক অ্যান্ড এইউএর তদন্তে নানা অভিযোগ

মেলবোর্ন, ২৩ জুলাই:  ঢাকা: বাংলাদেশ সরকারের প্রকাশিত ‘জুলাই শহীদ’ গেজেট নিয়ে একাধিক প্রশ্ন তুলেছে ফ্রিল্যান্স সাংবাদিক ও অবসরপ্রাপ্ত কয়েকজন পুলিশ কর্মকর্তার সমন্বয়ে গঠিত অনানুষ্ঠানিক জোট…

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার দাবি, তদন্ত চলছে

মেলবোর্ন, ২৩ জুলাই: ইরানের হরমুজ প্রণালিতে অবস্থিত কৌশলগত গুরুত্বপূর্ণ লারাক দ্বীপে মার্কিন বাহিনী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম। বুধবার…

ইংল্যান্ডে বাড়ছে কম বয়সী নারীদের টাইপ-২ ডায়াবেটিস, উদ্বেগ বিশেষজ্ঞদের

মেলবোর্ন, ২৩ জুলাই: ইংল্যান্ডে ২০ থেকে ২৯ বছর বয়সী নারীদের মধ্যে টাইপ-২ ডায়াবেটিসের হার উদ্বেগজনকভাবে বাড়ছে বলে সতর্ক করেছেন ইম্পেরিয়াল কলেজ লন্ডনের গবেষকরা। তাদের মতে,…

অনশন ভাঙতে যে শর্ত দিলেন সোনম ওয়াংচুক

মেলবোর্ন, ২৩ জুলাই: প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে কোনো ধরনের আইনগত বা প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে না, এমন স্পষ্ট নিশ্চয়তা পেলেই অনশন ভাঙবেন বলে জানিয়েছেন…

কেট রানী হলে তাকে প্রণাম করতে হবে মেগানকে, দাবি রাজপরিবার বিশেষজ্ঞের

মেলবোর্ন, ২৩ জুলাই: ব্রিটিশ রাজ পরিবারের সদস্য মেগান মার্কেল ও তার ননদ প্রিন্সেস ক্যাথরিনের দীর্ঘ দিনের শীতল সম্পর্ক ভবিষ্যতে আরও তিক্ত হতে পারে বলে দাবি…

শিশুদের অতিরিক্ত স্ক্রিন ব্যবহার কি সত্যিই মস্তিষ্কের ক্ষতি করে? গবেষণায় উঠে এসেছে ভিন্ন চিত্র

মেলবোর্ন, ২৩ জুলাই: স্মার্টফোন, ট্যাবলেট, ভিডিও গেম ও সামাজিক যোগাযোগ মাধ্যম এখন শিশুদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘদিন ধরেই অভিভাবকদের মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au