অস্ট্রেলিয়া

ব্রেকিং নিউজ: কুইন্সল্যান্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিন কিশোর-কিশোরীর মৃত্যু

  • 2:10 pm - July 19, 2025
  • পঠিত হয়েছে:১৯০ বার
পুলিশ যে কেউ এই ঘটনার তথ্য বা ড্যাশক্যাম ফুটেজ থাকলে যোগাযোগের আহ্বান জানিয়েছে। Photo- হাইওয়ে পেট্রোল পুলিশ -CC BY

মেলবোর্ন, ১৯ জুলাই- শনিবার রাতে উত্তর কুইন্সল্যান্ডের ম্যাকেতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ৩ জন কিশোর কিশোরী। নাইন নিউজের বরাত দিয়ে জানানো হয়েছে  শনিবার মাঝরাতে একটি সেডান ও একটি ফোর হুইল ড্রাইভ (4WD) গাড়ির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে তিন তরুণ-তরুণী। নিহতদের সবারই বয়স ১৯ বছর।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৩০ মিনিটে ম্যাকে শহরের উপকণ্ঠে গ্লেনেলা উপশহরের ম্যাকে রিং রোডে এই দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিক তদন্তে জানা গেছে, একটি ম্যাজডা ২ গাড়ি দক্ষিণমুখী অবস্থায় একটি সেমি-ট্রেলারকে ওভারটেক করার চেষ্টা করছিল। সেই সময় বিপরীত দিক থেকে আসা একটি গ্রেট ওয়াল ক্যানন গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

ম্যাজডা গাড়ির ভেতরে থাকা দুই কিশোর ও এক কিশোরী ঘটনাস্থলেই প্রাণ হারান। 

এ ঘটনায় অনলাইনে এক আত্মীয় লিখেছেন,

আমি এই ফোন কলটি পেতে চাইনি। ভেঙে পড়েছি। তোমার জন্য বুক ভেঙে যাচ্ছে আমার…।”

গ্রেট ওয়াল গাড়ির চালক, ব্ল্যাকস বিচের ২৯ বছর বয়সী এক ব্যক্তি গুরুতর অবস্থায় ম্যাকে বেস হাসপাতালে ভর্তি রয়েছেন। সেমি-ট্রেলারের ৬৮ বছর বয়সী চালক অক্ষত রয়েছেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনা এড়াতে একটি ইসুজু ডি-ম্যাক্স রাস্তা থেকে উল্টে যায়, তবে এর আরোহীরা আহত হননি। ৬৮ বছর বয়সী সেমি-ট্রেলার চালকও অক্ষত রয়েছেন।

পুলিশ যে কেউ এই ঘটনার তথ্য বা ড্যাশক্যাম ফুটেজ থাকলে যোগাযোগের আহ্বান জানিয়েছে।

২০২৫ সালের শুরু থেকে কুইন্সল্যান্ডে সড়ক দুর্ঘটনায় ইতোমধ্যে ১৫১ জনের মৃত্যু হয়েছে, যা রাজ্যের সড়ক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগের ইঙ্গিত দিচ্ছে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au