বিশ্ব

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত সংঘর্ষ: শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত দুই দেশ

  • 10:02 pm - July 28, 2025
  • পঠিত হয়েছে:১২৯ বার
উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৮ জুলাই- দীর্ঘদিনের সীমান্ত বিরোধ ঘিরে পাঁচ দিন ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষের অবসানে তাৎক্ষণিক ও শর্তহীন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। সোমবার (২৭ জুলাই) মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকের পর এ ঘোষণা দেন দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, যুদ্ধবিরতি সিদ্ধান্ত সঙ্গে সঙ্গেই কার্যকর হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন থাইল্যান্ডের ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত। মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাসভবন ‘সেরি পেরদানা’তে আয়োজিত বৈঠকে মধ্যস্থতাকারী হিসেবে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধিরাও অংশ নেন। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের নেতাদের সঙ্গে ফোনালাপে যুদ্ধবিরতির আহ্বান জানান।

সংঘাতের ফলে দুই দেশের সীমান্তবর্তী অঞ্চল থেকে অন্তত দুই লাখ মানুষ নিরাপত্তাহীনতায় ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়। সংঘর্ষে এখন পর্যন্ত কমপক্ষে ৩৫ জন নিহত ও ২০০ জনের বেশি আহত হওয়ার খবর দিয়েছে স্থানীয় প্রশাসন।

যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসলেও দুই দেশের মধ্যে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। বৈঠকের আগ মুহূর্তেও সীমান্তে গোলাগুলির ঘটনা ঘটে। থাইল্যান্ডের অভিযোগ, কম্বোডিয়া সদিচ্ছা নিয়ে আসেনি এবং উসকানিমূলক হামলা চালিয়েছে। অন্যদিকে, কম্বোডিয়ার দাবি, থাইল্যান্ড তাদের ভূখণ্ডে ভারী অস্ত্র ও বিপুল সেনা নিয়ে আক্রমণ চালিয়েছে। উভয় দেশই একে অপরকে সংঘাতের জন্য দায়ী করছে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বর্তমানে দক্ষিণ-পূর্ব এশিয়ার আঞ্চলিক জোট আসিয়ানের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এই পদ থেকেই তিনি সংকট নিরসনে মধ্যস্থতার প্রস্তাব দেন এবং বৈঠক আয়োজন করেন।
দীর্ঘদিনের সীমান্ত বিরোধে নতুন করে শুরু হওয়া এই সহিংসতা এ পর্যন্ত সবচেয়ে ভয়াবহ রূপ নেয়, যা পুরো অঞ্চলের স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে। আন্তর্জাতিক মহল যুদ্ধবিরতির ঘোষণাকে স্বাগত জানিয়েছে এবং স্থায়ী শান্তির জন্য সংলাপ অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।

সুত্রঃ রয়টার্স

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au