২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস
২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…
দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম বড় প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া বইটি প্রকাশের প্রকল্প থেকে সরে গেলেও এবার এর প্রকাশনার দায়িত্ব নিয়েছে হার্পারকলিন্স ইন্ডিয়া।
শুক্রবার হার্পারকলিন্স ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা অনন্ত পদ্মনাভন সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন। পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া প্রকল্প বাতিলের ঘোষণা দেওয়ার প্রায় এক সপ্তাহের মধ্যেই বইটির প্রকাশনার স্বত্ব নেয় হার্পারকলিন্স।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সবকিছু ঠিক থাকলে আগামী ১০ নভেম্বর ভারতের পাঠকদের হাতে পৌঁছাতে পারে সোনিয়া গান্ধীর স্মৃতিকথাটি। একই দিনে বিশ্বজুড়েও বইটি প্রকাশিত হওয়ার কথা রয়েছে। আন্তর্জাতিকভাবে বইটি প্রকাশ করবে পেঙ্গুইন র্যান্ডম হাউসের সহযোগী প্রতিষ্ঠান আলফ্রেড এ. নফ।
পেঙ্গুইন র্যান্ডম হাউস ইন্ডিয়া জানিয়েছিল, পাণ্ডুলিপির তথ্য যাচাই করা এবং প্রয়োজন অনুযায়ী পরিবর্তন বা সুপারিশ করা প্রকাশকের স্বাভাবিক দায়িত্বের অংশ। তবে লেখক এসব সম্পাদকীয় সিদ্ধান্তের সঙ্গে একমত না হওয়ায় ভারতে বইটি প্রকাশ না করার সিদ্ধান্ত নেয় প্রতিষ্ঠানটি।
পেঙ্গুইনের এই সিদ্ধান্তের পর ভারতীয় গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়। অনেক পাঠক ও বিশ্লেষক বিষয়টিকে সেন্সরশিপের সঙ্গে তুলনা করেন। এর মধ্যেই দ্রুত বইটির প্রকাশনার দায়িত্ব নেওয়ায় হার্পারকলিন্স ইন্ডিয়া পাঠকদের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে প্রতিষ্ঠানটিকে ‘মেরুদণ্ড থাকা প্রকাশক’ বলেও অভিহিত করেছেন।
হার্পারকলিন্স ইন্ডিয়ার পক্ষ থেকে বলা হয়েছে, সোনিয়া গান্ধীর স্মৃতিকথাটি শুধু একটি সাধারণ আত্মজীবনীমূলক বই নয়। এতে ভারতের রাজনীতি, ভালোবাসা, পরিচয় এবং ব্যক্তিগত দায়িত্বের নানা দিক উঠে এসেছে। ব্যক্তিগত অভিজ্ঞতার সঙ্গে ভারতের রাজনৈতিক বাস্তবতার গভীর ও নাটকীয় মেলবন্ধন বইটিকে বিশেষ গুরুত্ব দিয়েছে বলে মনে করছে প্রকাশনা প্রতিষ্ঠানটি।
ফলে ১০ নভেম্বর বইটি প্রকাশিত হলে সোনিয়া গান্ধীর ব্যক্তিজীবন, রাজনৈতিক পথচলা এবং ভারতের রাজনীতির নানা গুরুত্বপূর্ণ অধ্যায় সম্পর্কে তার নিজের বক্তব্য জানার সুযোগ পাবেন পাঠকরা।
স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au