বাংলাদেশ

চট্টগ্রামে সংঘর্ষের পর উত্তর জেলা বিএনপির কমিটি বিলুপ্ত, গিয়াস কাদেরের পদ স্থগিত

  • 4:07 am - July 30, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী (বাঁয়ে) ও গোলাম আকবর খন্দকার; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৩০ জুলাই- চট্টগ্রামের রাউজানে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের জেরে চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে কেন্দ্রীয় বিএনপি। একইসঙ্গে দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) রাত আটটার দিকে কেন্দ্রীয় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা দুটি চিঠির মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক বেলায়েত হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, বিলুপ্ত কমিটির স্থলে শিগগিরই নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

একই রাতে আরেকটি চিঠিতে দলের অভ্যন্তরীণ সংঘাত ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব গাজী নিজাম উদ্দিন, বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল ইসলাম মিয়াজী, যুবদল নেতা সিরাজুল ইসলাম ও কামাল উদ্দিনকে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

উল্লেখ্য, ২০২০ সালের ২২ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গোলাম আকবর খন্দকারকে আহ্বায়ক করে ৪৪ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিলেন। পরে এতে ৯ জন যুগ্ম আহ্বায়ক যুক্ত হয়ে কমিটির সদস্যসংখ্যা দাঁড়ায় ৫৩-তে। কিন্তু দীর্ঘ সাড়ে চার বছরে দলটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে পারেনি, বরং দলীয় কোন্দল বেড়েছে।

আজ বিকেলে রাউজানের সত্তারহাট এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা গিয়াস কাদের ও উত্তর জেলা আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছররা গুলিতে অন্তত ২০ জন আহত হন, আহতদের একজন গোলাম আকবর নিজেই। তিনি দাবি করেন, তাঁর গাড়িবহরে হামলা চালানো হয়েছে।

রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুঁইয়া জানান, এক পক্ষ কবর জিয়ারতে যাচ্ছিল আরেক পক্ষ শোভাযাত্রা করছিল। দুই পক্ষ মুখোমুখি হলে সংঘর্ষ শুরু হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

প্রসঙ্গত, রাউজানে গত এক বছরে রাজনৈতিক সহিংসতায় ১৩টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, যার মধ্যে ১০টি রাজনৈতিক বিরোধের জের ধরে। স্থানীয় বিএনপির দুই পক্ষে সংঘর্ষ হয়েছে শতাধিকবার, গুলিবিদ্ধ হয়েছেন তিন শতাধিক মানুষ। পরিস্থিতি বিবেচনায় নিয়েই দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বিএনপি এই কঠোর পদক্ষেপ নেয়।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au