লিড নিউজ

স্বাধীন ফিলিস্তিন গঠন পর্যন্ত লড়াইয়ের ঘোষণা হামাসের

  • 5:48 am - August 03, 2025
  • পঠিত হয়েছে:১৫৮ বার
গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলন বাহিনী হামাস। ছবিঃ রয়টার্স

মেলবোর্ন, ৩ আগষ্ট- ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সশস্ত্র লড়াই আরও দীর্ঘায়িত হওয়ার ইঙ্গিত দিয়েছে গাজাভিত্তিক প্রতিরোধ আন্দোলন হামাস।

শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে সংগঠনটি জানায়, পূর্ণ স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত এবং ইসরায়েলি দখলদারিত্ব বিদ্যমান থাকলে তাদের প্রতিরোধ ও সশস্ত্র লড়াই অব্যাহত থাকবে।

বিবৃতিতে হামাস জানায়, “যতদিন দখলদার থাকবে, ততদিন প্রতিরোধ বৈধ ও জাতীয় কর্তব্য হিসেবে চলবে। যতদিন ফিলিস্তিনিদের পূর্ণ অধিকার, সার্বভৌমত্ব ও জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হবে, ততদিন অস্ত্র রাখার প্রশ্নই আসে না।”

এই বিবৃতি এমন এক সময়ে এসেছে যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকোফ দাবি করেছেন যে, সাম্প্রতিক যুদ্ধবিরতির আলোচনায় হামাস অস্ত্র সমর্পণের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। এই দাবিকে সরাসরি প্রত্যাখ্যান করে হামাস জানায়, তারা কোনো অবস্থাতেই আত্মসমর্পণ করবে না।

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের বর্বর হামলার দেড় বছরেরও বেশি হতে চলেছে। ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে শুরু হওয়া এ হামলায় ইতোমধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি। আহত হয়েছেন দেড় লাখের বেশি মানুষ। লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়ে মানবেতর জীবনযাপন করছেন। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাসপাতাল, স্কুল, মসজিদ, ঘরবাড়ি ও শরণার্থী ক্যাম্পগুলো।

গাজা এখন ভয়াবহ মানবিক সংকটের মধ্যে রয়েছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা সতর্ক করেছে যে, এই অঞ্চলে দুর্ভিক্ষ অবশ্যম্ভাবী হয়ে উঠেছে। খাদ্য, চিকিৎসা ও জ্বালানির অভাবে হাজার হাজার শিশু ও বয়স্ক মানুষ দিন দিন মৃত্যুর দিকে ধাবিত হচ্ছেন।

যুদ্ধবিরতি নিয়ে আলোচনার চেষ্টা হলেও সেগুলো কার্যকর হচ্ছে না। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হামাসকে দায়ী করে বলেন, তাদের একগুয়েমির কারণেই সমঝোতা হচ্ছে না। অপরদিকে হামাস দাবি করেছে, ইসরায়েল যুদ্ধবিরতির নামে ফাঁদ পাতছে এবং ইচ্ছাকৃতভাবে এমন কঠিন ও অগ্রহণযোগ্য শর্ত দিচ্ছে, যাতে সমঝোতা বাস্তবায়ন না হয়।

হামাস আরও জানিয়েছে, গাজার মানবিক পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত তারা ইসরায়েলের সঙ্গে নতুন কোনো আলোচনায় বসবে না। গাজায় দুর্ভিক্ষ, পানি সংকট ও চিকিৎসা সেবার অভাবে যে নারকীয় অবস্থা চলছে, সেটিকে ‘ইসরায়েলি পরিকল্পিত মানবিক বিপর্যয়’ হিসেবে আখ্যা দিয়েছে তারা।

বিশ্লেষকরা বলছেন, একদিকে হামাস অস্ত্র ছাড়তে রাজি নয়, অপরদিকে ইসরায়েলও যুদ্ধ থামানোর লক্ষণ দেখাচ্ছে না—ফলে এই সংঘাতের সমাধান এখনো বহু দূরে। দীর্ঘমেয়াদে যুদ্ধের ভয়াবহতা ফিলিস্তিনি জনগণের ওপর চরম মানবিক বিপর্যয় বয়ে আনছে। আন্তর্জাতিক মহলের নিরবতা ও নিষ্ক্রিয়তাও এই সংকটকে আরও গভীর করে তুলছে।

বর্তমান বাস্তবতায়, যতক্ষণ না ন্যায্য অধিকার ফিরে পাচ্ছে ফিলিস্তিনি জনগণ, ততক্ষণ হামাসের সশস্ত্র প্রতিরোধ চলবে—এমনটাই তাদের স্পষ্ট ঘোষণা। সেইসঙ্গে গাজার ধ্বংসাবশেষ থেকে আবারও ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে রয়েছে ফিলিস্তিনিরা।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

বৃষ্টি-ঘূর্ণিঝড়ের ধরন বদলে দিচ্ছে এল নিনো, বিশ্ব আবহাওয়ায় যে পাঁচ বড় প্রভাব

ইন্দোনেশিয়ায় ভয়াবহ দাবানল, প্রশান্ত মহাসাগরে বাড়ছে হারিকেনের তৎপরতা, ভারতে কমেছে মৌসুমি বৃষ্টি। ২০২৭ সাল পর্যন্ত প্রভাব থাকার আশঙ্কা বিশ্ব আবহাওয়া সংস্থার প্রশান্ত মহাসাগরের পানির অস্বাভাবিক…

গাজীপুরে গাড়ি চাপায় সন্তানসহ তপন চন্দ্র দাসের মৃত্যু

গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) ভোরে টঙ্গীর গাজীপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন তপন…

বিক্ষোভ ঘিরে ফ্রান্সজুড়ে কঠোর নিরাপত্তা, ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সে বিক্ষোভ ও সহিংসতা মোকাবিলায় দেশজুড়ে প্রায় ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবার (২৪ অক্টোবর) বিক্ষোভকারীদের কর্মসূচিকে কেন্দ্র করে এই…

পূজার ছুটি শেষে বাসায় ফিরে দেখেন, ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি

একটি ডাইং কারখানা গড়ে তোলার স্বপ্ন নিয়ে গ্রামের জমি বিক্রি করেছিলেন সুখন চৌধুরী (৫০)। জমি বিক্রি করে পাওয়া ৫০ লাখ টাকা রেখেছিলেন নরসিংদী শহরের ভাড়া…

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au