বাংলাদেশ

চট্টগ্রামে মুক্তিযুদ্ধে অংশ নেয়া সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার

  • 8:36 pm - August 04, 2025
  • পঠিত হয়েছে:১৪৭ বার
, লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ; ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ৪ আগষ্ট- চট্টগ্রামের অভিজাত চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজ থেকে বাংলাদেশের সাবেক সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে ক্লাবের ৩০৮ নম্বর কক্ষে তার মরদেহ পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় সেনাবাহিনী ও পুলিশ।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং পরে চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউজের একটি নির্দিষ্ট কক্ষে রাত্রীযাপন করেন। সোমবার সকালে তার একটি গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে তিনি উপস্থিত হননি।

পরে তার মোবাইল ফোনে বারবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। একই সঙ্গে কক্ষের দরজায় একাধিকবার কড়া নাড়ার পরও কোনো সাড়া শব্দ না পাওয়ায় সন্দেহের সৃষ্টি হয়। পরে বারান্দার পাশের কাচের দরজা ভেঙে ভেতরে ঢুকে বিছানার ওপর তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

ঘটনার পরপরই পুলিশ কক্ষটি ঘিরে ফেলে এবং প্রাথমিক তদন্ত শুরু করে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে মৃত্যুর কারণ সম্পর্কে কোনো নিশ্চয়তা পাওয়া যায়নি। পুলিশ বলছে, মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে ময়নাতদন্ত রিপোর্টের অপেক্ষা করতে হবে।

চট্টগ্রাম ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, সাবেক সেনাপ্রধান নিয়মিতভাবেই ক্লাবটির গেস্ট হাউজে অবস্থান করতেন এবং ব্যক্তিগত ও পেশাগত নানা কাজে চট্টগ্রাম আসা-যাওয়া করতেন। তার আচরণে কোনো অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়নি বলে জানান ক্লাব কর্মকর্তারা।

প্রসঙ্গত, লেফটেন্যান্ট জেনারেল (অব.) এম হারুন-অর-রশীদ ২০০০ সালের ২৪ ডিসেম্বর থেকে ২০০২ সালের ১৫ জুন পর্যন্ত বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশ নেন এবং পরবর্তীতে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তার পেশাগত জীবনে সুনাম ও দক্ষতার জন্য তিনি প্রশংসিত ছিলেন।

জাতীয় পর্যায়ে পরিচিত এই সামরিক কর্মকর্তার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সামরিক, প্রশাসনিক এবং রাজনৈতিক অঙ্গনে। রাষ্ট্রীয় পর্যায়ে তাকে যথাযথ সম্মান জানানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধারের সময় কক্ষে তেমন কোনো বিশৃঙ্খলা ছিল না এবং মুখমণ্ডলে বা শরীরে দৃশ্যত কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিষয়টি প্রাথমিকভাবে স্বাভাবিক মৃত্যু বলেই মনে করা হচ্ছে, তবে এটি নিশ্চিত হতে পুরোপুরি তদন্ত প্রয়োজন।

মরহুমের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সামরিক কর্মকর্তাসহ পরিচিত মহলের অনেকে চট্টগ্রাম ক্লাব ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভিড় করতে শুরু করেন।

 

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au