বাংলাদেশ

সিরাজগঞ্জে শিক্ষার্থীদের রেলপথ অবরোধ: রাজধানীর সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

  • 6:59 pm - August 13, 2025
  • পঠিত হয়েছে:১৫৩ বার
অবরোধ দীর্ঘস্থায়ী হলে ট্রেনের শিডিউলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৩ আগষ্ট-

বাংলাদেশের সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ করে বিক্ষোভে নেমেছেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টা থেকে শুরু হওয়া এ আন্দোলনের ফলে ঢাকার সঙ্গে রাজশাহী, খুলনা ও রংপুর বিভাগের রেল যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উভয় প্রান্তে ছয়টি ট্রেন আটকা পড়েছে—যার মধ্যে পাঁচটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেন রয়েছে। এতে শিডিউল বিপর্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক ফরিদ আহমেদ জানান, অবরোধের কারণে আটকে থাকা ট্রেনগুলো হলো—শরৎনগর স্টেশনে চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস, লাহিড়ী মোহনপুরে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস, টাঙ্গাইলে দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, জামতৈলে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস, ইব্রাহিমাবাদে রংপুরগামী রংপুর এক্সপ্রেস এবং চাটমোহরে ঢাকাগামী একটি তেলবাহী ট্রেন।

তিনি সতর্ক করে বলেন, অবরোধ দীর্ঘস্থায়ী হলে শিডিউলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে, তবে অবরোধ তুলে নিলে ট্রেন দেরি হলেও শিডিউল স্বাভাবিক হয়ে যাবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডেভেলপমেন্ট প্রজেক্ট প্রপোজাল (ডিপিপি) দ্রুত অনুমোদনের দাবিতে তারা এই কর্মসূচি পালন করছেন। এর আগে গত ১০ আগস্ট হাটিকুমরুল গোলচত্বরে মহাসড়ক অবরোধ করে তারা ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া না পেয়ে সময়সীমা শেষে ঘোষিত কর্মসূচি অনুযায়ী এবার রেল অবরোধে নেমেছেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠার আট বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ শুরু হয়নি, যা শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। তাদের দাবি, ক্যাম্পাস বাস্তবায়নের নিশ্চয়তা ছাড়া তারা ঘরে ফিরবেন না।

উল্লেখ্য, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার নয় বছরেও ডিপিপি অনুমোদন না হওয়ায় শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। চলতি বছরের ১৯ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত একটানা মহাসড়ক অবরোধ করে আন্দোলন চালানো হয়, যা সরকারের প্রতিশ্রুতির পর স্থগিত হয়েছিল। কিন্তু ছয় মাস পার হলেও কোনো অগ্রগতি না হওয়ায় ২৬ জুলাই বিশ্ববিদ্যালয় দিবস বয়কট করে পুনরায় আন্দোলন শুরু হয়, যা বর্তমানে রেল অবরোধে রূপ নিয়েছে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au