বিশ্ব

সিডনিতে পাবের সামনে একাধিকবার গুলি, নিহত ১

  • 7:05 am - August 18, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
ইজনকে একাধিকবার গুলি করা হয়েছে। গুলিবর্ষণকারীরা একটি গাড়ি করে পালিয়ে যায়। ছবিঃ নাইন নিউজ

মেলবোর্ন, ১৮ আগষ্ট- অস্ট্রেলিয়ার সিডনির একটি পাবের সামনে ভয়াবহ গুলিবর্ষণে একজন নিহত হয়েছেন এবং আরেকজন গুরুতর আহত হয়ে জীবন-মৃত্যুর লড়াই করছেন।

পুলিশ জানায়, স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফরেস্ট লজ এলাকার রস স্ট্রিটে অবস্থিত হ্যারল্ড পার্ক হোটেলের সামনে এ ঘটনা ঘটে। খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।

তারা এসে দেখতে পান, দুইজনকে একাধিকবার গুলি করা হয়েছে। গুলিবর্ষণকারীরা একটি গাড়ি করে পালিয়ে যায়। আহতদের প্রাথমিক চিকিৎসা দেন নিউ সাউথ ওয়েলস অ্যাম্বুলেন্স কর্মীরা। তবে একজনকে বাঁচানো সম্ভব হয়নি। অন্যজনের ঘাড়, বুক ও পেটে গুরুতর আঘাত লাগে। তাকে গুরুতর অবস্থায় রয়্যাল প্রিন্স আলফ্রেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তারা ৬ থেকে ১২ রাউন্ড গুলির শব্দ শুনেছেন। ঘটনাস্থল থেকে একাধিক বুলেটের খোসাও উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় এক নারী বলেন, “আমি নিজ চোখে একজনকে অন্তত ছয়বার গুলি করতে দেখেছি। তিনি তখনো জীবিত ছিলেন, অ্যাম্বুলেন্সে তোলা হয় তাকে। আশা করছি তিনি সুস্থ হয়ে উঠবেন।”

এসময় পানশালার ভেতরে অনেক মানুষ ছিলেন। তাদের মধ্যে অন্তত একজন ডাক্তার ও একজন নার্স আহতদের প্রাথমিক চিকিৎসায় এগিয়ে আসেন। পরে একাধিক পুলিশ ও অ্যাম্বুলেন্স সেখানে পৌঁছে যায়।

হোটেল ম্যানেজার সিডনি মর্নিং হেরাল্ডকে বলেন, নিহত ও আহত দুইজনই বন্ধুদের সঙ্গে হোটেল থেকে বের হওয়ার পরই ঘটনাটি ঘটে। তারা উইগ্রাম রোড ধরে হাঁটছিলেন। প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ সময় আরও একজনকে মারধর করা হয়।

ঘটনার পর পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলেছে। উইগ্রাম রোড সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

সুত্রঃ নাইন নিউজ

এই শাখার আরও খবর

পুরনো উইকিতে হাজারো এআই এজেন্টের গোপন যোগাযোগ

জার্মানির প্রায় ২৫ বছরের পুরনো একটি প্রোগ্রামিং উইকি হঠাৎ করেই হাজারো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের যোগাযোগকেন্দ্রে পরিণত হয়েছিল। ২০২৬ সালের মে থেকে জুনের শেষ…

পূজা চেরীর বিয়ের গুঞ্জন, ১৬ সেপ্টেম্বর অনুষ্ঠান!

ঢালিউড অভিনেত্রী পূজা চেরীর বিয়ে নিয়ে বেশ কিছুদিন ধরেই চলছে নানা আলোচনা। এবার সেই গুঞ্জনে যুক্ত হয়েছে নির্দিষ্ট একটি তারিখ। একাধিক সূত্রের দাবি, আগামী ১৬…

নয়াদিল্লিতে ভবন ধসে নিহত বেড়ে ৬, কারণ জানালো কর্তৃপক্ষ

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি পুরনো ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন গুরুতর আহত হয়েছেন। রোববার ভবনটির বেসমেন্টে সংস্কারকাজ…

আইএসবিরোধী লড়াইয়ের পর সিরিয়ার নতুন ব্যবস্থায় জায়গা খুঁজছে কুর্দি নারী যোদ্ধারা

সিরিয়ার নতুন নিরাপত্তা কাঠামোয় নিজেদের অবস্থান নিশ্চিত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে কুর্দি নারী যোদ্ধাদের সংগঠন উইমেন’স প্রোটেকশন ইউনিটস বা ওয়াইপিজে। সংগঠনটির কমান্ডার নওরুজ আহমেদ জানিয়েছেন,…

মিস ওয়ার্ল্ডে তৃতীয় হয়ে সাফল্য মালয়েশিয়াকে উৎসর্গ তানুসিয়ার

মিস ওয়ার্ল্ড ২০২৬ প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করে নিজের সাফল্য মালয়েশিয়ার জনগণকে উৎসর্গ করেছেন দেশটির প্রতিযোগী তানুসিয়া চেট্টি। ভিয়েতনামের ন্যা ট্রাংয়ে অনুষ্ঠিত চূড়ান্ত পর্বে তৃতীয়…

নিজেদের স্বার্থেই রাশিয়ার তেল কেনে ভারত: রুশ রাষ্ট্রদূত

রাশিয়ার তেল ভারত নিজেদের জ্বালানি নিরাপত্তা ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করেই কেনে, রাশিয়াকে ইউক্রেন যুদ্ধের অর্থায়নে সহায়তা করার জন্য নয় বলে মন্তব্য করেছেন ভারতে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au