বিনোদন

অনলাইনে হেনস্থার অভিযোগে আইনের দ্বারস্থ বিজয়-রশ্মিকা

  • 2:35 am - October 27, 2026
  • পঠিত হয়েছে:৪৫ বার
আইনি পদক্ষেপ বিজয়-রশ্মিকার! ছবি: সংগৃহীত

অভিনেতা বিজয় দেবরকোন্ডা ও রশ্মিকা মন্দানাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমের বিতর্ক এবার গড়িয়েছে আইনি পথে। নিজেদের সম্পর্কে ভুয়া তথ্য ছড়ানো, বিকৃত ছবি ও কথোপকথন প্রচার এবং পরিকল্পিতভাবে অনলাইনে হেনস্থা করার অভিযোগে হায়দরাবাদের সাইবার অপরাধ দমন শাখার দ্বারস্থ হয়েছেন এই দুই তারকা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিনেতাদের পক্ষে তাঁদের আপ্তসহায়ক পি নিশান্ত কুমার অভিযোগটি দায়ের করেছেন। বিজয় ও রশ্মিকার সহযোগী দলের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্যের তদন্ত চাওয়া হয়েছে। এ-সংক্রান্ত বিভিন্ন তথ্যও তদন্তকারীদের কাছে তুলে দেওয়া হয়েছে।

অভিযোগে বলা হয়েছে, বিজয় ও রশ্মিকাকে নিয়ে ভুয়া ছবি, বিকৃত কথোপকথনের দৃশ্য এবং মিথ্যা তথ্য ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করা হচ্ছে। তাঁদের পরিচয় ব্যবহার করেও বিভিন্ন ধরনের প্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন অভিনেতাদের সহযোগীরা।

তবে এই আইনি পদক্ষেপের উদ্দেশ্য সমালোচনা বা মতপ্রকাশের স্বাধীনতা খর্ব করা নয় বলে জানিয়েছে তাঁদের দল। বিবৃতিতে বলা হয়েছে, “মতপ্রকাশের স্বাধীনতা বা গঠনমূলক সমালোচনা আটকানো আমাদের উদ্দেশ্য নয়। কিন্তু ইচ্ছাকৃতভাবে মিথ্যা তথ্য ছড়ানো এবং বেআইনি কার্যকলাপের জন্য দায়বদ্ধতা থাকা প্রয়োজন।”

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই না করে কোনো তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রয়োজন হলে এ ঘটনায় উপযুক্ত আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছে তারকাদের সহযোগী দল।

‘কফি উইথ কর্ণ’ থেকে বিতর্কের সূত্রপাত

বিজয় ও রশ্মিকার সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনার সূত্রপাত হয় ‘কফি উইথ কর্ণ’-এর নবম মৌসুমের দ্বিতীয় পর্বে। অনুষ্ঠানটির সঞ্চালক কর্ণ জোহরের সঙ্গে কথোপকথনে নিজেদের সম্পর্কের নানা দিক তুলে ধরেন দুই অভিনেতা।

অনুষ্ঠানে রশ্মিকা জানান, একবার বিমানবন্দরে বিজয়কে তিনি বলেছিলেন, “চলো, আমরা বিয়ে করে ফেলি।” জবাবে বিজয় নাকি বলেছিলেন, “ঠিক আছে, তুমি আমাকে একশো বার বলো।”

রশ্মিকা আরও জানান, বিয়েতে রাজি করাতে বিজয়কে প্রায় এক বছর ধরে বলতে হয়েছিল তাঁকে। অন্যদিকে বিজয়ের বক্তব্য ছিল, জীবনের এত বড় সিদ্ধান্ত নেওয়ার আগে তাঁরা দুজনই সময় নিয়ে এগোতে চেয়েছিলেন।

সম্পর্ক নিয়ে ট্রোলিং ও কটাক্ষ

অনুষ্ঠানে তাঁদের কথোপকথনের পর সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের প্রতিক্রিয়া দেখা যায়। একাংশের ব্যবহারকারী মন্তব্য করেন, রশ্মিকা বিজয়কে গভীরভাবে ভালোবাসলেও বিজয়ের মধ্যে সেই ভালোবাসার সমান প্রকাশ দেখা যায় না। কেউ কেউ বিজয়কে আত্মকেন্দ্রিক বলেও কটাক্ষ করেন।

এসব আলোচনা থেকে শুরু হওয়া ট্রোলিংয়ের মধ্যে ভুয়া তথ্য ও বিকৃত ছবি ছড়ানোর অভিযোগও সামনে এসেছে। এ পরিস্থিতিতে সংশ্লিষ্টদের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়ে আইনি পদক্ষেপ নিয়েছেন বিজয় ও রশ্মিকার সহযোগী দল।

সূত্র:আনন্দবাজার ডট কম 

এই শাখার আরও খবর

থাপ্পড় মেরে ফাটিয়েছেন কান, বিচারে যবিপ্রবির শিক্ষার্থীকে বহিষ্কার

ওটিএন বাংলা রিপোর্ট : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) এক শিক্ষার্থীর কান ফাটানোর ঘটনায় অভিযুক্ত ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী তানভীরুল হককে সাময়িক…

দিনাজপুরে হিন্দু শিক্ষক মনোরঞ্জন রায়কে প্রকাশ্যে হত্যা, নেপথ্যে কী?

ওটিএন বাংলা রিপোর্ট : প্রয়াত বন্ধুর পরিবারের পাশে ছিলেন প্রায় ১৩ বছর। সেই পরিবারের বিরোধ মেটাতে গিয়েই প্রাণ হারালেন দিনাজপুরের প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোরঞ্জন…

ধর্ম অবমাননার অভিযোগে রংপুরের পীরগঞ্জে হিন্দু পল্লীতে হামলা, বিদ্যুৎ সংযোগ বন্ধ করে ভাঙচুর-লুটপাট

রংপুরের পীরগঞ্জে পুরাতন একটি ভিডিও সামনে এনে ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে একটি হিন্দু পল্লীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। সোমবার(২৬ অক্টোবর) সন্ধ্যার পর…

ধানমন্ডিতে সংস্কৃতিকর্মীদের মানববন্ধনে পুলিশের বাধা, আটক ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি

ঢাকার ধানমন্ডি ২৭ নম্বর সড়কে শিল্পী ও সংস্কৃতিকর্মীদের মানববন্ধন কর্মসূচিতে পুলিশের বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ সময় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি দীপক শীলকে আটক…

আইজিপির ‘ক্রসফায়ার’ মন্তব্য: বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের উদ্দেশ্য ছিল না, বলছে পুলিশ

‘ক্রসফায়ার’ শব্দটি আইন প্রয়োগের কঠোরতা বোঝাতে আক্ষরিক অর্থে ব্যবহার করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার…

বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থান সম্পর্কে দুর্গাপূজা কী বার্তা দেয়?

দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদ্‌যাপন, পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপস্থিতি এবং ছুটির মেয়াদ বাড়ানোর মধ্য দিয়ে ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইতিবাচক বার্তা দিয়েছে বিএনপি সরকার। তবে উৎসব নির্বিঘ্নে শেষ হওয়াই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au