বাংলাদেশ

চট্টগ্রামে সড়ক দূর্ঘটনায় ৫ জন নিহত, স্বজনদের আহাজারি

  • 9:59 pm - August 18, 2025
  • পঠিত হয়েছে:১২৮ বার
স্বজনদের আহাজারি হাসপাতালজুড়ে হৃদয়বিদারক পরিবেশ তৈরি করেছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১৮ আগষ্ট- চট্টগ্রামের সিটি গেট এলাকায় সোমবার (১৮ আগস্ট) ভোরে কাভার্ডভ্যানের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন পাঁচ জন। আহত হয়েছেন আরও পাঁচ জন। নিহতদের বেশিরভাগই মাছ ব্যবসায়ী ছিলেন। হঠাৎ এই দুর্ঘটনায় পরিবার-পরিজনদের কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে।

নিহতদের মধ্যে রয়েছেন সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার শহিদুল ইসলামের ছেলে সোহাগ (৩২), ফৌজদারহাট এলাকার সুবল দাসের ছেলে জুয়েল দাস (১৮), উত্তর সলিমপুর জেলে পাড়ার বালি দাসের ছেলে আকাশ দাস (২৬), একই এলাকার কমল হরি দাসের ছেলে রনি দাস (২৫) এবং কালাবাসী দাসের ছেলে অজিত দাস (২৪)। এর মধ্যে সোহাগ ছিলেন পিকআপ চালক।

স্বজনদের আহাজারি হাসপাতালজুড়ে হৃদয়বিদারক পরিবেশ তৈরি করে। নিহত জুয়েল দাসের মা লিমা দাস বলেন, “আমার ছেলে রবিবার রাতে ফৌজদারহাটে মনসা পূজায় গিয়েছিল। পূজা শেষে ভোরে পিকআপে করে বাড়ি ফিরছিল। পথে এ দুর্ঘটনা ঘটে। আমার ছেলেটা মারা গেল, কিন্তু তার বন্ধুরা আহত হলেও বেঁচে গেছে।”

নিহত অজিত দাসের স্ত্রী টকি বালা দাস কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার সংসারে উপার্জন করতো একমাত্র স্বামী অজিত দাস। মাছ বিক্রি করেই সংসার চলত। আমাদের দুই মেয়ে, এক ছেলে। লাখ টাকার ঋণও আছে। এখন সংসার কীভাবে চলবে বুঝতে পারছি না।”

আকাশ দাসের ভাগ্নে জয়ন্ত দাস জানান, আকাশ দাস প্রতিদিন ফিশারি ঘাট থেকে মাছ কিনে বাজারে বিক্রি করতেন। সোমবার ভোরে মাছ ধরতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন তিনি।

ফায়ার সার্ভিসের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপসহকারী পরিচালক আলমগীর হোসেন জানান, ভোর ৪টা ৫৫ মিনিটে আকবর শাহ থানার সিটি গেট এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়। চার জন ঘটনাস্থলেই মারা যান, পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।

আকবর শাহ থানার এসআই সাজ্জাদ হোসেন বলেন, “৯৯৯–এ ফোন পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়। পিকআপ ভ্যানে মোট ১০ জন যাত্রী ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়ানো কাভার্ডভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই চার জন মারা যান। পরে হাসপাতালে আরও একজনের মৃত্যু হয়।”

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, বর্তমানে আহত চার জন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের পরিবার ও স্বজনরা এখন শোকের মাতমে ভেঙে পড়েছেন। একদিকে প্রাণহানি, অন্যদিকে পরিবারগুলোর সামনে জীবিকার সংকট তৈরি হয়েছে।

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au