বিশ্ব

ভারতের রাশিয়া থেকে বিপুল তেলের আমদানির পেছনে এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানি

  • 7:29 pm - August 22, 2025
  • পঠিত হয়েছে:১৪২ বার
এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছবিঃ এপি

মেলবোর্ন, ২২ আগষ্ট- মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতকে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক দিতে হবে। তার অভিযোগ, ভারত এসব তেল কিনে ইউক্রেন যুদ্ধের খরচ জোগাচ্ছে। এতে ভারত এখন শুল্কের দিক থেকে সবচেয়ে বেশি চাপের দেশগুলোর তালিকায় চলে গেছে।

রাশিয়া ভারতের দীর্ঘদিনের কৌশলগত মিত্র। প্রতিরক্ষা খাতেও রাশিয়ার ওপর ভারতের নির্ভরতা অনেক পুরোনো। তবে এবার ট্রাম্পের ক্ষোভ মূলত তেলের আমদানিকে ঘিরে। ৩০ জুলাই তিনি নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ভারত ও চীন এখন রাশিয়ার সবচেয়ে বড় জ্বালানি ক্রেতা, যখন বিশ্ব চায় রাশিয়া ইউক্রেনে হত্যাযজ্ঞ বন্ধ করুক।

১৯ আগস্ট মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, রাশিয়া থেকে ভারতের এই তেল আমদানির সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে দেশের কয়েকটি ধনী পরিবার। এর মধ্যে শীর্ষে রয়েছে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি মুকেশ আম্বানির মালিকানাধীন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ (RIL)।

২০২১ সালে রিলায়েন্সের জামনগর রিফাইনারির মোট তেল আমদানির মাত্র ৩ শতাংশ এসেছিল রাশিয়া থেকে। কিন্তু ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর তা বেড়ে ২০২৫ সালে গড়ে দাঁড়িয়েছে প্রায় ৫০ শতাংশে। এ বছর জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত রাশিয়া থেকে ১ কোটি ৮৩ লাখ টন অপরিশোধিত তেল এনেছে জামনগর রিফাইনারি, যার মূল্য ৮.৭ বিলিয়ন ডলার। যা গত বছরের তুলনায় ৬৪ শতাংশ বেশি।

রাশিয়ার তেলের ওপর পশ্চিমা দেশগুলোর মূল্যসীমা আরোপের সুযোগ কাজে লাগিয়েছে রিলায়েন্স। যদিও সেই মূল্যসীমা কার্যকরভাবে মানা হয়নি। শত শত জাহাজের “শেডো ফ্লিট” ব্যবহার করে রাশিয়া তেল রপ্তানি করছে বেশি দামে। এভাবেই ভারতীয় ক্রেতারা নিয়মিত রাশিয়ার তেল কিনছে।

২০২৩ সালের ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত জামনগর রিফাইনারি প্রায় ৮৫.৯ বিলিয়ন ডলারের পেট্রোলিয়াম পণ্য রপ্তানি করেছে। এর মধ্যে প্রায় ৩৬ বিলিয়ন ডলারের পণ্য গিয়েছে সেইসব দেশে, যারা রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে। শুধু ইউরোপীয় ইউনিয়নেই গেছে ১৯.৭ বিলিয়ন ডলারের পণ্য, আর যুক্তরাষ্ট্রে গেছে ৬.৩ বিলিয়ন ডলারের পণ্য। এর মধ্যে প্রায় ২.৩ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি তৈরি হয়েছে রাশিয়ার অপরিশোধিত তেল থেকে।

যুক্তরাষ্ট্র এখন জামনগর রিফাইনারির অন্যতম বড় ক্রেতা। ২০২৫ সালের জুলাই পর্যন্ত দেশটি ৮.৪ মিলিয়ন টন তেলজাত পণ্য আমদানি করেছে, যার মধ্যে আছে ব্লেন্ডিং কম্পোনেন্ট, পেট্রোল ও ফুয়েল অয়েল। শুধু এ বছরই যুক্তরাষ্ট্র আমদানি করেছে ১.৪ বিলিয়ন ডলারের পণ্য, যা গত বছরের তুলনায় ১৪ শতাংশ বেশি।

রিলায়েন্সের পরেই বড় আমদানিকারক হলো নায়ারা এনার্জি, যার মালিকানার বড় অংশ রাশিয়ার কোম্পানি রসনেফটের হাতে। তাদের ভাদিনার রিফাইনারি এ বছর মোট তেলের ৬৬ শতাংশই এনেছে রাশিয়া থেকে।

বিশ্লেষকরা বলছেন, কেবল রিলায়েন্স নয়, ভারত সরকারও এই সস্তা তেল থেকে লাভবান হয়েছে। এতে একদিকে বৈদেশিক মুদ্রার ঘাটতি কমেছে, অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতিতে ভারতের নিরপেক্ষ অবস্থান স্পষ্ট হয়েছে। তবে ট্রাম্পের নতুন শুল্ককে অনেকে “ভণ্ডামি” বলে অভিহিত করেছেন, কারণ রাশিয়ার সবচেয়ে বড় তেল আমদানিকারক চীনকে তিনি কিছু বলেননি।

আগামী বছর থেকে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার তেল থেকে প্রক্রিয়াজাত পণ্য আমদানি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। এতে রিলায়েন্সের ব্যবসায় বড় ধাক্কা লাগতে পারে। যদিও রিলায়েন্স ইতিমধ্যে রসনেফটের সঙ্গে ১০ বছরের একটি নতুন চুক্তি করেছে, যা ভবিষ্যতে জটিল পরিস্থিতি তৈরি করতে পারে।

সুত্রঃ আল জাজিরা

এই শাখার আরও খবর

হাসানের ৭ উইকেটে ওরচেস্টারশায়ারকে হারাল কেন্ট

ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপে বল হাতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে কেন্টকে জয় এনে দিয়েছেন বাংলাদেশের ডানহাতি পেসার হাসান মাহমুদ। ওরচেস্টারশায়ারের বিপক্ষে ম্যাচে দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট…

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধের আশঙ্কার পূর্বাভাস

২০২৭ সালে যুক্তরাষ্ট্রে ব্যাপক দাঙ্গা ও গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ‘চীনা নস্ট্রাডামুস’ নামে পরিচিত রাজনৈতিক বিশ্লেষক জিয়াং জুয়েকিন। তার…

অবশেষে প্রকাশিত হচ্ছে সোনিয়া গান্ধীর বহুলপ্রতীক্ষিত স্মৃতিকথা

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রকাশিত হতে যাচ্ছে কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীর বহুল আলোচিত স্মৃতিকথা ‘বিলংগিং: আ জার্নি অব লাভ’। পাণ্ডুলিপি নিয়ে মতভেদের কারণে ভারতের অন্যতম…

উত্তরার হোটেলকক্ষে চীনা নাগরিকের মরদেহ উদ্ধার

রাজধানীর উত্তরার একটি হোটেলকক্ষ থেকে লি শিংচিয়াং নামে এক চীনা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৪০ বছর। শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে উত্তরার…

কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে লস্কর কমান্ডার নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মীরের বাডগাম জেলার ইউসমার্গ এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে পাকিস্তানভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার ইয়াসির নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার গোয়েন্দা…

যুক্তরাষ্ট্র থেকে ইউরোপের দেশগুলো সরিয়ে নিচ্ছে সোনার মজুদ

চলতি সপ্তাহে উত্তর আমেরিকা থেকে ৮৬ টন সোনা সরিয়ে লন্ডনের ব্যাংক অব ইংল্যান্ডে স্থানান্তর করেছে নেদারল্যান্ডসের কেন্দ্রীয় ব্যাংক। ক্রমবর্ধমান ভূরাজনৈতিক অস্থিরতার মধ্যে গুরুতর কোনো সংকট…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au