সর্বশেষ

পুতিন-জেলেনস্কি বৈঠকের সম্ভাবনা নেই: রুশ পররাষ্ট্রমন্ত্রী

  • 8:45 am - August 23, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। ছবি: রয়টার্স

মেলবোর্ন, ২৩ আগষ্ট- রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির মধ্যে বৈঠকের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এতে ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে চলা নতুন কূটনৈতিক প্রচেষ্টা অনিশ্চয়তার মুখে পড়েছে।

শুক্রবার (২২ আগস্ট) এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, “প্রেসিডেন্ট পুতিন বৈঠকে বসতে প্রস্তুত, তবে সেটি তখনই সম্ভব যখন একটি সুনির্দিষ্ট এজেন্ডা তৈরি হবে। কিন্তু এখন পর্যন্ত তেমন কিছু হয়নি।”

এর আগে আলাস্কায় পুতিন-ট্রাম্প বৈঠক এবং পরে ওয়াশিংটনে ট্রাম্পের সঙ্গে জেলেনস্কি ও ইউরোপীয় নেতাদের আলোচনা শেষে হোয়াইট হাউস পুতিন-জেলেনস্কি শীর্ষ বৈঠক আয়োজনের উদ্যোগ নেয়। এর জন্য সম্ভাব্য তারিখ ও স্থান নিয়েও আলোচনা চলছে।

জেলেনস্কি ইতোমধ্যে তুরস্ক, অস্ট্রিয়া ও সুইজারল্যান্ডকে বৈঠকের সম্ভাব্য স্থান হিসেবে প্রস্তাব দিয়েছেন। তিনি আশা প্রকাশ করেছেন, নিরপেক্ষ ইউরোপীয় দেশে বৈঠক হলে তা ফলপ্রসূ হবে।

তবে ক্রেমলিন এ বিষয়ে অনীহা প্রকাশ করেছে। রুশ উপ-রাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেন, “কেবল বৈঠকের জন্য বৈঠক অর্থহীন।”

রাশিয়ার জ্যেষ্ঠ আইনপ্রণেতা কনস্তান্তিন জাতুলিনও বলেছেন, জেলেনস্কির সঙ্গে বৈঠককে এক ধরনের ছাড় হিসেবে দেখা হতে পারে। তবে প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি প্রচেষ্টা সফল করতে রাশিয়া কিছু আপসের পথ খোলা রাখতে পারে।

ল্যাভরভও একই কথা পুনর্ব্যক্ত করে বলেন, “প্রেসিডেন্ট পুতিন বারবার বলেছেন, তিনি আলোচনায় বসতে প্রস্তুত। কিন্তু শর্ত হলো বৈঠকে যেন প্রকৃত আলোচ্যসূচি থাকে।” তাঁর দাবি, শান্তি প্রক্রিয়া অগ্রগতিতে মূল বাধা ইউক্রেনের পক্ষ থেকেই আসছে।

এই শাখার আরও খবর

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

রাশিয়ায় তুষারধসে নিহত ১১ পর্বতারোহী

রাশিয়ার উত্তর ককেশাসের কাবার্ডিনো-বাল্কারিয়া অঞ্চলে ভয়াবহ তুষারধসে অন্তত ১১ জন পর্বতারোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় জরুরি পরিষেবা। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au