বিশ্ব

ভারতে বিএসএফের হাতে আটক বাংলাদেশি পুলিশ কর্মকর্তা

  • 8:09 pm - August 24, 2025
  • পঠিত হয়েছে:১৪৩ বার
আটক কর্মকর্তার নাম মোহাম্মদ আরিফুজ্জামান। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ২৪ আগষ্ট- ভারতের উত্তর ২৪ পরগনার হাকিমপুর সীমান্ত থেকে এক বাংলাদেশি পুলিশ কর্মকর্তাকে আটক করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় নিয়মিত টহলের সময় তাকে আটক করা হয়। বিএসএফের অভিযোগ, তিনি অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করছিলেন।

হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, আটক কর্মকর্তার নাম মোহাম্মদ আরিফুজ্জামান। তিনি বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) পদে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ময়মনসিংহ জেলার মুক্তাগাছায় এপিবিএন-২-এ দায়িত্বে ছিলেন। এর আগে রংপুর মেট্রোপলিটন পুলিশে এএসপি পদে কাজ করেছেন।

সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার মুকিত খান জানিয়েছেন, আরিফুজ্জামানকে গত বছরের ১৪ অক্টোবর থেকে কর্মস্থলে অনুপস্থিত থাকার কারণে সাময়িক বরখাস্ত করা হয়। এরপর থেকে তিনি পলাতক ছিলেন।

বিএসএফ কর্মকর্তারা জানান, সীমান্ত অতিক্রমের সময় তার কাছে পাওয়া কাগজপত্রে তিনি বাংলাদেশ পুলিশের একজন সিনিয়র কর্মকর্তা বলে নিশ্চিত হওয়া গেছে। তবে তিনি একাই প্রবেশের চেষ্টা করেছিলেন, নাকি কোনো চক্রের সঙ্গে জড়িত ছিলেন তা এখনো স্পষ্ট নয়। বিষয়টি তদন্তাধীন।

ভারতীয় কর্মকর্তারা বলছেন, দায়িত্বে থাকা কোনো বাংলাদেশি পুলিশ কর্মকর্তার এভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের ঘটনা বিরল। সীমান্ত এলাকায় অনুপ্রবেশ, চোরাচালান ও মানবপাচারের ঝুঁকি বেশি থাকায় সেখানে সবসময় কঠোর নজরদারি চালানো হয়। এ ঘটনায় সীমান্তে সতর্কতা আরও জোরদার করা হয়েছে।

এই শাখার আরও খবর

আর্জেন্টিনা ফুটবল প্রধানের মোবাইল জব্দের গুঞ্জন, তদন্তের খবর উড়িয়ে দিল এএফএ

মেলবোর্ন, ২৩ জুলাই: আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়াকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। কয়েকটি আর্জেন্টাইন গণমাধ্যমে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো…

তীব্র হচ্ছে দিল্লির বিক্ষোভ, সকালে বিশেষ ঘোষণা দিলেন মোদি

মেলবোর্ন, ২৩ জুলাই: মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করেছে। জন্তর মন্তরে চলমান এই আন্দোলনে…

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালে হাজির জিয়াউর রহমান হত্যা মামলার আসামি মোজাফফর

মেলবোর্ন, ২৩ জুলাই: মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার অন্যতম আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে। বৃহস্পতিবার…

‘ইরান তেল বিক্রি করতে না পারলে কেউ পারবে না’

মেলবোর্ন, ২৩ জুলাই: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন সামরিক হুমকির জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাকের গালিবাফ বলেছেন,…

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের জোর গুঞ্জন, উত্তরসূরি নিয়ে উচ্চপর্যায়ে আলোচনা

মেলবোর্ন, ২৩ জুলাই: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে জোর আলোচনা শুরু হয়েছে। একাধিক দায়িত্বশীল সূত্রের দাবি, শারীরিক অসুস্থতাকে…

সিজেপির বিক্ষোভে অচল দিল্লি, নিরাপত্তাজনিত কারণে একসঙ্গে বন্ধ ১৬টি মেট্রো স্টেশন

মেলবোর্ন, ২৩ জুলাই: ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভ আরও তীব্র হওয়ায় নিরাপত্তার স্বার্থে রাজধানীর ১৬টি মেট্রো স্টেশন সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au