সর্বশেষ

টেইলরকে রেখে শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে

  • 5:26 am - August 26, 2025
  • পঠিত হয়েছে:১১২ বার
নিষেধাজ্ঞা কাটিয়ে ওয়ানডে সিরিজে টেইলর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৬ আগস্ট-আইসিসির নিষেধাজ্ঞা কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছেন ব্রেন্ডন টেইলর। তাকে নিয়েই শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। চলতি মাসের শুরুতে বুলাওয়েতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন তিনি।

টেইলর এর আগে সর্বশেষ ওয়ানডে খেলেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে, ২০২১ সালের সেপ্টেম্বর মাসে। আগস্টের ২৯ ও ৩১ তারিখে হারারেতে অনুষ্ঠিত হবে দুটি ওয়ানডে ম্যাচ। এই সিরিজের জন্য ক্রেইগ আরভিনকে অধিনায়ক করে ১৬ সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। একই ভেন্যুতে ৩, ৬ ও ৭ সেপ্টেম্বর তিন ম্যাচের টি২০ সিরিজও খেলবে দুই দল।

টেলরকে ওয়ানডেতে ফিরিয়ে বেশ আনন্দিত জিম্বাবুয়ের প্রধান নির্বাচক ডেভিড মুতেনদেরা। তিনি বিবৃতিতে বলেছেন, আমরা ব্রেন্ডনকে আবারও দলে স্বাগত জানাতে পেরে আনন্দিত। তার অভিজ্ঞতা আর মানসিক দৃঢ়তা চাপের মুহূর্তে দারুণ কাজে লাগবে বলে আশা করছি। তার উপস্থিতি নিঃসন্দেহে ড্রেসিংরুমে নতুন অনুপ্রেরণা যোগাবে।

ফেব্রুয়ারিতে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের পর জিম্বাবুয়ে আর কোনো ওয়ানডে খেলেনি। এবার দলে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন ক্লাইভ মাদান্দে, টনি মুনিওঙ্গা, ব্র্যাড ইভান্স এবং অভিষেকের অপেক্ষায় থাকা পেসার আর্নেস্ট মাসুকু।

সাম্প্রতিক সময়ে জিম্বাবুয়ের পারফরম্যান্স আশানুরূপ হয়নি। জুন থেকে তারা নিজ মাঠে সাউথ আফ্রিকার বিপক্ষে দুই টেস্টে হেরেছে তারা। এরপর সাউথ আফ্রিকা ও নিউজিল্যান্ডকে নিয়ে হওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে সব ম্যাচ হেরেছে দলটি। নিউজিল্যান্ডের বিপক্ষে দুই টেস্টেও বড় ব্যবধানে পরাজিত হয়েছে স্বাগতিকরা।

জিম্বাবুয়ের ওয়ানডে দল-

ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রায়ান বেনেট, জোনাথন ক্যাম্পবেল, বেন কারান, ব্র্যাড ইভান্স, ট্রেভর গোয়ান্ডু, ওয়েসলি মাধেভেরে, ক্লাইভ মাদান্দে, আর্নেস্ট মাসুকু, টনি মুনিওঙ্গা, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা, নিউম্যান নিয়ামহুরি, সিকান্দার রাজা, ব্রেন্ডন টেলর ও শন উইলিয়ামস।

এই শাখার আরও খবর

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

অগ্ন্যুৎপাতে ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে রাজধানী জাকার্তার সোয়েকার্নো-হাট্টা আন্তর্জাতিক বিমানবন্দরসহ আটটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। এতে বিমানবন্দরগুলোতে প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা পড়েছেন।…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au