সর্বশেষ

নেদারল্যান্ডসের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে টিকিটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি

  • 3:24 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:৮৩ বার
অনলাইনে পাওয়া যাবে টিকিট। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ আগস্ট-নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এশিয়া কাপের প্রস্তুতির অংশ হিসেবে এই সিরিজকে সামনে রেখে টিকিটের মূল্য ও বিক্রির পদ্ধতি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এই সিরিজের ম্যাচগুলো সরাসরি মাঠে বসে উপভোগ করতে দর্শকদের জন্য টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা থেকে ২০০০ টাকার মধ্যে।

সিরিজের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট, দ্বিতীয় ম্যাচ ১ সেপ্টেম্বর এবং তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ মাঠে গড়াবে ৩ সেপ্টেম্বর। তিনটি ম্যাচই সিলেটে অনুষ্ঠিত হবে।

বিসিবি জানায়, টিকিট পাওয়া যাবে তাদের অফিশিয়াল ওয়েবসাইট [gobcbticket.com.bd] (https://gobcbticket.com.bd) এবং ‘বিসিবি টিকিট’ অ্যাপের মাধ্যমে।

টিকিট মূল্য তালিকা:

শহীদ তুরাব স্ট্যান্ড (পশ্চিম গ্যালারি) এবং গ্রিন গ্যালারি/গ্রিন হিল এলাকা – ১৫০ টাকা

শহীদ আবু সাইদ স্ট্যান্ড (উত্তর-পূর্ব গ্যালারি) – ২৫০ টাকা

ক্লাব হাউস (ব্লক এ১–ই১) – ৫০০ টাকা

গ্র্যান্ড স্ট্যান্ড (আপার ও লোয়ার, ইস্ট/ওয়েস্ট) এবং ডিরেক্টর এনক্লোজার – ২০০০ টাকা

এই শাখার আরও খবর

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au