সর্বশেষ

বিসিবির হাতে বিপিএল ফিক্সিংয়ের তদন্ত রির্পোট

  • 3:38 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:৮৯ বার
রির্পোট হাতে পেয়েছে বিসিবি। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ আগস্ট-বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গত আসরটা ছিল নানা বিতর্ক ও অভিযোগে ভরপুর। যা নিয়ে একটি স্বাধীন তদন্ত কমিটি করেছিল বিসিবি। সেই কমিটির প্রাথমিক প্রতিবেদন হাতে পেয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ক্রিকেটের অভিভাবক সংস্থাটি জানিয়েছে, বিপিএলের একাদশ আসর সংক্রান্ত দুর্নীতি, অব্যবস্থাপনা এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখার লক্ষ্যে স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। তারা প্রাথমিক প্রতিবেদন বোর্ড সভাপতির নিকট জমা দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘আন্তর্জাতিক মানদণ্ড এবং আইসিসির নির্দেশিকার আলোকে, বিসিবি জোর দিয়ে জানাচ্ছে যে এই প্রতিবেদন যথাযথ গোপনীয়তা বজায় রেখে এবং সঠিক প্রক্রিয়ার মাধ্যমে পর্যালোচনা করা হবে।

প্রতিবেদনে উল্লেখিত যেকোনো ব্যক্তি বা সংস্থা বিসিবির সংবিধান, আইসিসি দুর্নীতিবিরোধী কোড এবং প্রযোজ্য আইন অনুযায়ী যথাযথ আইনি প্রক্রিয়ার আওতাভুক্ত থাকবে। এই পর্যায়ে কারও নাম প্রকাশ করা হবে না, যাতে বিচার কার্যক্রমের স্বচ্ছতা এবং সংশ্লিষ্ট সবার অধিকার রক্ষা করা যায়।

বিসিবি আরও জানিয়েছে, সতর্কতার সঙ্গে কমিটির সুপারিশগুলো পর্যালোচনা করা হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে যথাসময়ে। প্রাথমিক প্রতিবেদনে একাধিক জরুরি সংস্কারমূলক পদক্ষেপের প্রস্তাব রাখা হয়েছে, যা পরবর্তী বিপিএল আসর সুষ্ঠুভাবে আয়োজনের জন্য অত্যাবশ্যক। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে ফ্র্যাঞ্চাইজি ব্যবস্থাপনা, দুর্নীতিবিরোধী নজরদারি, এবং কাঠামোগত সুরক্ষা।

আগামী মাসের শেষ নাগাদ তদন্ত কমিটি চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে জানা গেছে। যেখানে পূর্ণাঙ্গ অনুসন্ধান ও কাঠামোগত সংস্কারের প্রস্তাবও অন্তর্ভুক্ত থাকবে। এই মুহূর্তে বিসিবি প্রাথমিক প্রতিবেদন সম্পর্কিত আর কোনো মন্তব্য করবে না বলেও স্পষ্টভাবে জানিয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে। এর আগে বিপিএলের সর্বশেষ আসর ক্রিকেটারদের পারিশ্রমিক, একাধিক ফ্র্যাঞ্চাইজির অপেশাদারিত্ব, ফিক্সিংসহ নানা ইস্যুতে বারবার খবরের শিরোনাম হয়েছিল। এসব নেতিবাচক খবর ও সমালোচনায় বিদ্ধ হয়েছে বিসিবিও।

এই শাখার আরও খবর

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au