সর্বশেষ

নেইমারকে ছাড়া ব্রাজিল দল ঘোষণা

  • 3:56 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:১১৫ বার
ব্রাজিল দলে এবারও ফেরা হলো না নেইমারের, নেই ভিনিসিউস ও রদ্রিগোও। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ আগস্ট-জাতীয় দলে নেইমারের অনুপস্থিতির সময়কাল ক্রমেই বেড়ে চলেছে। দীর্ঘদিন পর এবার অনেকেই বিখ্যাত হলুদ জার্সিতে নেইমারকে দেখার আশা করেছিলেন। কিন্তু আরও একবার সেই চোটেই কপাল পুড়ল তার। আসছে ফিফা উইন্ডোর দুটি ম্যাচের জন্য তাকে ছাড়াই দল ঘোষণা করলেন ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে আগামী মাসে দুটি ম্যাচ খেলবে ব্রাজিল, চিলি ও বলিভিয়ার বিপক্ষে। এর জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন আনচেলত্তি। যেখানে সবচেয়ে বড় খবর বলা যেতে পারে, আক্রমণভাগের দুই নিয়মিত সদস্য ভিনিসিউস জুনিয়র ও রদ্রিগোর বাদ পড়া।

২৪ বছর বয়সী রদ্রিগো গত জুনে ব্রাজিলের খেলা দুটি ম্যাচের স্কোয়াডেও ছিলেন না। স্প্যানিশ গণমাধ্যমে অবশ্য দুদিন আগেই খবর বের হয়, সামনের দুই ম্যাচের জন্য রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড়কেই দলে রাখবেন না আনচেলত্তি। দীর্ঘ গত মৌসুমের পর ক্লাবটির খেলোয়াড়রা মাঝে যথেষ্ট বিশ্রাম না পাওয়াই এর কারণ হতে পারে।

দল ঘোষণার সংবাদ সম্মেলনে আনচেলত্তি অবশ্য তেমন কোনা কারণের কথা বলেননি। রদ্রিগোর অনুপস্থিতির কারণ ব্যাখ্যা করতে গিয়ে তার প্রশংসাই করলেন সাবেক রিয়াল মাদ্রিদ কোচ।

রদ্রিগোর সামর্থ্যে আমি মুগ্ধ। সে রিয়াল মাদ্রিদের হয়ে দারুণ খেলেছে। অনেক দিন পর সে প্রথম ম্যাচ খেলল। এখন তার হাতে সময় আছে নিজেকে ভালোমতো প্রস্তুত করা এবং জাতীয় দলে ফিরে আসা।

নেইমারকে নিয়ে অনেক আশায় ছিলেন তার ভক্তরা। কিন্তু দুর্ভাগ্য এবারও তার পিছু ছাড়ল না। গণমাধ্যমের খবর, গত বৃহস্পতিবার ক্লাবের অনুশীলনের সময় চোট পান তিনি। আনচেলত্তির কথায়ও সেই আভাস মিলল।

গত সপ্তাহে নেইমারের একটু সমস্যা হয়েছে। তবে তার মান যাচাই করার তো দরকার নেই। সবাই তার সামর্থ্য সম্পর্কে জানে। কিন্তু, দলের অন্য সবার মতো তাকেও শারীরিকভাবে ফিট থাকতে হবে, যেন বিশ্বকাপে সেলেসাওদের সাহায্য করতে পারে।

দেশের হয়ে নেইমার সবশেষ খেলেছেন ২০২৩ সালের অক্টোবরে, উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাইয়ে। সেই ম্যাচে হাঁটুতে চোট পেয়ে এক বছরের জন্য ছিটকে যান মাঠের বাইরে। বিশ্বকাপ বাছাইয়ে কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচের জন্য গত মার্চে প্রায় ১৭ মাস পর জাতীয় দলে ফিরলেও, ক্লাব সান্তোসের হয়ে চোট পেয়ে আবার ছিটকে যান তিনি।

আনচেলত্তি দায়িত্ব নেওয়ার পর গত মে মাসে তার প্রথম দল ঘোষণার সময় চোটমুক্ত ছিলেন নেইমার, কিন্তু ফিটনেস ঘাটতির কারণে তখন তাকে নেননি কোচ।

আনচেলত্তির এবারের দলে অবশ্য অনেক পরিবর্তন এসেছে। রক্ষণে আছেন আর্সেনাল ডিফেন্ডার গাব্রিয়েল মাগালিয়াইস, মাঝমাঠে লুকাস পাকেতার মতো ফুটবলাররা। আবার বাদ পড়েছেন ডিফেন্ডার দানিলো ও আলেক্সান্দ্রো রিবেইরো এবং ফরোয়ার্ড আন্তোনি।

এত এত পরিবর্তনের আরেকটি কারণ হতে পারে, ইতোমধ্যে আগামী বিশ্বকাপের টিকেট নিশ্চিত করে ফেলেছে ব্রাজিল। তাই বাকি দুই ম্যাচে সবাইকে ঝালিয়ে নেওয়ার পরিকল্পনা নিয়েছেন কোচ আনচেলত্তি।

আগামী ৫ সেপ্টেম্বর চিলির বিপক্ষে ঘরের মাঠে খেলবে পাঁচবারের বিশ্বকাপ জয়ীরা। পাঁচ দিন পর তারা খেলবে বলিভিয়ার বিপক্ষে।

বাছাইয়ের ১৬ রাউন্ড শেষে ২৫ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ব্রাজিল। তাদের সমান পয়েন্ট নিয়ে দুইয়ে একুয়েডর।

৩৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা।

ব্রাজিল দল:

গোলরক্ষক: আলিসন, বেন্তো, উগো সোসা

ডিফেন্ডার: আলেক্সসান্দ্রো, আলেক্স সান্দ্রো, কাইয়ো এনরিকে, দগলাস সান্তোস, ফাব্রিসিও ব্রুনো, গাব্রিয়েল মাগালিয়াইস, মার্কিনিয়োস, ভান্দেরসন, ওয়েজলি

মিডফিল্ডার: আন্দ্রেই সান্তোস, ব্রুনো গিমারাইস, কাসেমিরো, জোয়েলিন্তন, লুকাস পাকেতা

ফরোয়ার্ড: এস্তোভাও উইলিয়ান, গাব্রিয়েল মার্তিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইয়ো জর্জে, লুইস এনরিকে, মাথেউস কুইয়া, রাফিনিয়া, রিশার্লিসন

এই শাখার আরও খবর

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au