সর্বশেষ

এশিয়ান কাপের প্রস্তুতি নিতে অক্টোবরে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল

  • 4:04 am - August 27, 2025
  • পঠিত হয়েছে:৮৮ বার
থাইল্যান্ডে প্রস্তুতি ম্যাচ খেলবে আফিদারা। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৭ আগস্ট-প্রথমবারের মতো নারীদের এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী বছর মার্চে অস্ট্রেলিয়ায় ১২ দল নিয়ে বসবে এশিয়ান কাপের দশম আসর। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে প্রথমবারের মতো খেলতে নামার আগে প্রস্তুতিতে ঘাটতি রাখতে চায় না ঋতুপর্ণা-আফঈদারা। প্রস্তুতির অংশ হিসেবে আগামী অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ, যার সূচি নিশ্চিত হয়েছে এরই মধ্যে।

অক্টোবরের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে যাবে নারী দল। আগামী ২৫ ও ২৮ অক্টোবর ম্যাচ দুটি মাঠে গড়াতে পারে। এছাড়া নভেম্বর উইন্ডোতে ঢাকায় একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনেরও চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

বাফুফে ভবনে তিনি সাংবাদিকদের বলেন, অক্টোবর নারী ফিফা উইন্ডোতে আমরা থাইল্যান্ডে দু’টি ম্যাচ খেলব। এটা চূড়ান্ত হয়েছে। নভেম্বর উইন্ডোতে আমরা ঢাকায় ত্রিদেশীয় খেলার চেষ্টা করছি। এজন্য ভিয়েতনামসহ অন্য দলগুলোকে চিঠিও দিয়েছি।

অক্টোবরে থাইল্যান্ডে দুই ম্যাচ খেলে বাংলাদেশ দল যাবে জাপানে। সেখানে কোনো ম্যাচ না খেললেও সপ্তাহ তিনেকের জন্য অনুশীলন ক্যাম্প করা হবে। এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার পথেও ম্যাচ খেলার বিষয়টি পরিকল্পনায় রেখেছে বাফুফে।

কিরণ বলেন, জাপানে আমরা কোনো ম্যাচ খেলব না। সেখানে কয়েক সপ্তাহের অনুশীলন হবে। অক্টোবরের মতো নভেম্বর উইন্ডোতেও দু’টি ম্যাচ খেলব। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর-হংকং কিংবা মালয়েশিয়ায় ম্যাচ খেলতে পারি অথবা নিউজিল্যান্ডের সঙ্গেও আলোচনা হচ্ছে সেখানে খেলে অস্ট্রেলিয়া যেতে পারি। অ-২০ দল থাইল্যান্ডে এশিয়া কাপ খেলবে আগামী বছর মার্চে। সিনিয়র দলের সঙ্গে অ-২০ দলের খেলোয়াড়রাও থাকবে অনুশীলন ও ম্যাচগুলোতে।

ফিফার সবশেষ হালনাগাদকৃত র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বেশি পয়েন্ট অর্জনকারী দল বাংলাদেশ। এক লাফে র‌্যাঙ্কিংয়ের ১০৩ –এ উঠলেও এখনও প্রতিপক্ষ পেতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছেন কিরণ, ‘সত্যিকার অর্থে বলতে গেলে ব্যক্তিগত যোগাযোগেই দল ঠিক হচ্ছে। আমার সঙ্গে অনেক দেশের পরিচয়। আগে তাদের সভাপতি, সেক্রেটারির সঙ্গে আলাপ করি। এরপর অফিসকে আনুষ্ঠানিক চিঠি দিতে বলি। র‍্যাংকিংয়ে প্রভাব এখনো পড়েনি তবে অবশ্যই সামনে পড়বে।

এশিয়া কাপ সামনে রেখে মিশন অস্ট্রেলিয়া নামে ক্যাম্প ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে বলেও জানান বাফুফের নারী উইংয়ের প্রধান। তিনি বলেন, পিটার আসতে আসতে সেপ্টেম্বরের মাঝামাঝি। আমরা সেপ্টেম্বরের মাঝামাঝি অস্ট্রেলিয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু করব। সেই ক্যাম্প বাফুফে ভবনে হবে না। হোটেল বা অন্য কোথাও হতে পারে। তবে অনুশীলন ভেন্যু বসুন্ধরা কিংস কিংবা জাতীয় স্টেডিয়ামে হবে।

এই শাখার আরও খবর

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

আবারও চালু হতে পারে বাংলাদেশ-ভারত ট্রেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরুর উদ্যোগ নেওয়া হয়েছে। বন্ধ থাকা মৈত্রী, বন্ধন ও মিতালী এক্সপ্রেস চালুর…

ইরান যুদ্ধের উত্তাপ বাড়ছে, রাজনৈতিক চাপ সামলাতে যুদ্ধ শেষের পথ খুঁজছেন ট্রাম্প

ইরানের সঙ্গে চলমান যুদ্ধে আবারও জটিল পরিস্থিতিতে পড়েছে যুক্তরাষ্ট্র। যুদ্ধ কীভাবে শেষ করবেন, তা নিয়ে অনিশ্চয়তায় রয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের নেতৃত্বও যুদ্ধ বন্ধ…

লাইপজিগে ড্রোন হামলার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ বললেন লাভরভ

জার্মানির লাইপজিগ বিমানবন্দরে গত মাসে ঘটে যাওয়া কথিত ড্রোন হামলার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগকে ‘প্রকৃত যুদ্ধের শুরু’ হিসেবে অভিহিত করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। রোববার…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au