সর্বশেষ

বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়াতে চ্যারিটি ম্যাচ খেলবেন বাবররা

  • 1:10 am - August 28, 2025
  • পঠিত হয়েছে:১১৪ বার
বন্যার্তদের পাশে দাঁড়াচ্ছেন বাবর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮-সম্প্রতি ঘটে যাওয়া বন্যায় বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশ। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের (পিডিএমএ) দেওয়া তথ্যমতে, নারী-শিশুসহ ৪০৯ জনের প্রাণহানিসহ প্রায় সাড়ে তিন হাজার ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে পাখতুনখোয়ার ক্রীড়া পরিচালক ও প্রাদেশিক সরকারের সঙ্গে সম্মিলিত উদ্যোগে চলতি মাসের শেষদিকে একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করতে যাচ্ছে পেশোয়ার জালমি।
খেলার মাধ্যমে সহায়তা- স্লোগানে ইতোমধ্যে প্রদর্শনী ম্যাচটির প্রচারণা শুরু হয়েছে। আগামী ৩০ আগস্ট পেশোয়ারের ইমরান খান ক্রিকেট স্টেডিয়ামে পেশোয়ার জালমি ও লেজেন্ডস একাদশের মধ্যে প্রদর্শনী ম্যাচটি অনুষ্ঠিত হবে। যেখানে পাকিস্তানের একাধিক তারকা ও কিংবদন্তি খেলোয়াড় অংশগ্রহণের কথা রয়েছে।

পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও সুপারের দাবি, ওই ম্যাচে খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজমও। এ ম্যাচ থেকে আয়ের সব অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসন সহায়তার কাজে খরচ করা হবে।
এ বিষয়ে পেশোয়ার জালমির চেয়ারম্যান জাভেদ আফ্রিদি বলেন, পাকিস্তানে ক্রিকেট সব সময় ঐক্যবদ্ধ শক্তি হিসেবে কাজ করেছে। বন্যায় ক্ষতিগ্রস্ত আমাদের ভাই-বোনদের জন্য এই প্রদর্শনী ম্যাচকে আমরা অর্থবহ সহায়তায় রূপান্তরিত করতে চাই। এটি প্রদর্শনী ম্যাচের বাইরেও বিশেষ কিছু- প্রয়োজনের সময় তাদের পাশে দাঁড়ানোটা আমাদের কর্তব্য।

এ মহৎ উদ্যোগে অংশ নিতে ক্রিকেটপ্রেমী, পরোপকারী এবং সকল বিস্তৃত সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে জালমি ফ্র্যাঞ্চাইজি।

এই শাখার আরও খবর

সাজেকে সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত

রাঙামাটির সাজেকে আন্দোলনকারীদের ওপর বাংলাদেশ সেনাবাহিনীর লাঠিচার্জে শতাধিক আদিবাসী আহত হয়েছেন বলে অভিযোগ করেছে মানবাধিকার সংগঠন এশিয়ান সেন্টার ফর হিউম্যান রাইটস (এসিএইচআর)। শুক্রবার প্রকাশিত এক…

পোল্যান্ড থেকে প্রত্যর্পণের পর হত্যার অভিযোগে অভিযুক্ত ২৬ বছর বয়সী যুবক

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসের মিড-নর্থ কোস্ট এলাকায় একটি ক্যাবিনেটের ভেতর থেকে মরদেহ উদ্ধারের তিন বছর পর হত্যার অভিযোগে এক যুবককে অভিযুক্ত করা হয়েছে। পোল্যান্ড থেকে…

নোয়াখালীতে সাংবাদিকের ওপর হামলা, হত্যার হুমকি সাংবাদিক ও ভাগিনাকে

নোয়াখালীর চাটখিলে এসএ টিভির সাবেক জ্যেষ্ঠ প্রতিবেদক এস কে সৌরভের ওপর হামলার অভিযোগ উঠেছে। ভাগিনার সঙ্গে এক মোটরসাইকেল চালকের বিরোধের জেরে ১৫ থেকে ২০ জনের…

ঢাকায় নেওয়ার পথে অ্যাম্বুলেন্সে মারা গেলেন তরুণ ক্রিকেটার হৃদয়

উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হচ্ছিল চট্টগ্রাম বিভাগ অনূর্ধ্ব-১৮ দলের ক্রিকেটার মেহেদী হাসান হৃদয়কে। তবে রাজধানীতে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। অ্যাকিউট মায়েলয়েড…

বিক্ষোভ-সহিংসতা মোকাবিলায় ফ্রান্সে ৭০ হাজার পুলিশ মোতায়েন

ফ্রান্সজুড়ে বিক্ষোভ ও সম্ভাব্য সহিংসতা নিয়ন্ত্রণে ৭০ হাজার পুলিশ সদস্য মোতায়েন করেছে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকার। শনিবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে ২৪ অক্টোবর থেকে দেশটির…

খুলনায় ওয়ার্ড যুবদল সভাপতিকে পেছন থেকে গুলি, অবস্থা সংকটাপন্ন

খুলনার তেরখাদায় ওয়ার্ড যুবদল সভাপতি রামীম বিশ্বাসকে পেছন থেকে গুলি করেছে দুর্বৃত্তরা। এতে তাঁর পাঁজরে গুলি বিদ্ধ হয়েছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে খুলনা মেডিকেল কলেজ…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au