সর্বশেষ

ব্যাট হাতে আবারো ব্যর্থ সাকিব সিপিএলে হারলো তার দল

  • 4:38 pm - August 28, 2025
  • পঠিত হয়েছে:১৩০ বার
বোলিং দিয়েও দলকে জেতাতে পারলেন না সাকিব। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৮ আগস্ট-আগের ম্যাচে মাত্র ১১ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা ইনিংস খেলেছিলেন সাকিব আল হাসান। তবে তার বোলিং গণ্ডি ২ ওভারেই আটকে ছিল। চলমান ক্যারিবীয় প্রিমিয়ার লিগে প্রথম ৪ ওভারের বোলিং কোটা পূরণ করতে পেরেছেন সাবেক এই বাংলাদেশ অধিনায়ক। এক উইকেট নেওয়ার পাশাপাশি সাকিব নিয়ন্ত্রিত বোলিংও করেছেন। তবুও জিততে পারেনি অ্যান্টিগা ও বারবুডা ফ্যালকন্স।

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে নেমে বেশি রান করতে পারেনি অ্যান্টিগা। টস হেরে খেলতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেটে তারা ১৪৬ রান তোলে। অ্যান্টিগার হয়ে ব্যাট হাতে যথারীতি ব্যর্থ সাকিব। ১৪ বলে ১৩ রান করে তিনি আউট হয়েছেন। লক্ষ্য তাড়ায় নেমে ৮ বল এবং ৮ উইকেট হাতে রেখে বড় জয় পেয়েছে নাইট রাইডার্স।

আগে ব্যাট করতে নেমে অ্যান্টিগার শুরুটা ছিল বিপর্যস্ত। দলীয় রানের খাতা খোলার আগেই রাকিম কর্নওয়াল ও করিমা গোরকে হারায় দলটি। আরেক ওপেনার জুয়েল অ্যান্ড্রু ৩১ বলে ৩ চার ও ২ ছক্কায় ৪০ রান করেন। এ ছাড়া মিডল অর্ডারে নেমে আন্দ্রেস গুস (১৪) এবং সাকিব (১৩) দুজনেই ব্যর্থ। ইমাদ ওয়াসিম ও উসামা মিরের মাঝারি দুটি ইনিংসে অ্যান্টিগা কোনোমতে দেড়শ’র দ্বারেকাছে পৌঁছাতে পেরেছে। ইমাদ ২৫ বলে ৩৭ এবং উসামা ২৬ বলে ৩৪ রান করেন।

অ্যান্টিগার ১৪৬ রানের ইনিংস যে খুব একটা কার্যকরী হবে না তা তারা দ্বিতীয়ার্ধেই টের পেয়েছে। নাইট রাইডার্সের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন মোহাম্মদ আমির, এ ছাড়া আকিল হোসেন ও আন্দ্রে রাসেল ২টি করে শিকার ধরেন।

সাকিব শুরুতে লক্ষ্য তাড়ায় নামা ত্রিনবাগো নাইট রাইডার্সের ওপেনার কলিন মানরোকে ফেরালেও খুব একটা সুবিধা করতে পারেনি তার দল। কেসি কার্টি ও অ্যালেক্স হেলসের ৮৭ রানের জুটিতেই আসলে রাইডার্সদের জয় নিশ্চিত হয়ে যায়। চার নম্বরে নেমে নিকোলাস পুরান ১১ বলে ২৩ রান করে কাজটা আরও সহজ করে দেন। ক্যারিয়ারের ৮৮তম টি-টোয়েন্টি ফিফটি পেয়েছেন হেলস, যা সর্বোচ্চ ফিফটি করা ব্যাটসম্যানদের তালিকায় ষষ্ঠ। অ্যান্টিগার হয়ে সাকিব ছাড়া একটি উইকেট নেন জেইডেন সিলস।

এই হারের পরও ৭ ম্যাচে ৩ জয়ে সাকিবের অ্যান্টিগা পয়েন্ট টেবিলের শীর্ষে । অবশ্য বাকি দলগুলো তাদের চেয়ে কম ম্যাচ খেলেছে। দুইয়ে থাকা ত্রিনবাগোও ৪ ম্যাচের তিনটিতে জিতেছে।

এই শাখার আরও খবর

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

গণঅভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে ফিরবেন। তাঁর…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

শেখ হাসিনার নামে কী কী সম্পদ, ধানমন্ডি ৩২-এর মালিক কে

জুলাই হত্যাকাণ্ডের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ডের পাশাপাশি তাঁদের সম্পদ বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au