খেলা

চ্যাম্পিয়ন লিগের ফাইনালের সময়ে আসছে পরিবর্তন

  • 3:21 am - August 29, 2025
  • পঠিত হয়েছে:১০৯ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ আগস্ট-ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে বড় প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ (ইউসিএল)। টুর্নামেন্টটির ফাইনালের দিকে চোখ থাকে সারাবিশ্বের। ইউসিএল ফাইনালের আকর্ষণ আরও বাড়িয়ে দিতে সময়সূচিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। বর্তমানে সেন্ট্রাল ইউরোপিয়ান সময় রাত ৯টায় শিরোপা নির্ধারণী ম্যাচ শুরু হয়। তবে নতুন নিয়মে ফাইনাল শুরু হবে সেন্ট্রাল ইউরোপিয়ান সময় সন্ধ্যা ৬টায়।

হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টের পুসকাস অ্যারেনায় ২০২৬ সালের ৩০ মে আগামী আসরের ফাইনাল মাঠে গড়াবে। সেদিন থেকেই নতুন এই নিয়ম কার্যকর হবে। বর্তমান নিয়মে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল সাধারণত হয়ে থাকে শনিবার। আগামী ফাইনালও তাই হবে। শুধু পাল্টে যাবে ম্যাচ শুরুর সময়, মেলবোর্ন সময় যা হবে রাত ২টায়।

এক বিবৃতিতে উয়েফা লিখেছে, চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচের দিন যেন সবার জন্য সত্যিকারের উপভোগ্য হয়ে ওঠে, সেটাই আমাদের লক্ষ্য। যারা মৌসুমের সবচেয়ে বড় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্লাব ফুটবল ম্যাচে (স্টেডিয়ামে) উপস্থিত থাকতে চায়, সেইসব পরিবার ও শিশুদের জন্য এমন একটা আবহ তৈরি করতে চাই, যেন তাদের জন্য সবকিছু সহজ হয়ে ওঠে।

সফররত দর্শকদের ভ্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে ম্যাচের পর সবাই যেন নিরাপদে ও আরও সহজ উপায়ে স্টেডিয়াম থেকে ফিরতে পারে, এটাই চায় উয়েফা। এছাড়া এই সিদ্ধান্তের ফলে সমর্থকরা লম্বা সময় ধরে উদযাপনও করতে পারবে। যা স্বাগতিক শহরের অর্থনীতিতে বেশ ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করে কর্তৃপক্ষ।

এই পরিবর্তন অবশ্য কেবল ফাইনালের জন্য। বাকি সব ম্যাচের সময় আগের মতোই থাকবে। মেলবোর্ন সময়ে এই টুর্নামেন্টের প্রথমভাগের ম্যাচগুলো শুরু হয়ে থাকে ভোর ৫ ও পরের ভাগে ভোর ৬টায় এবং ফাইনালের আগ পর্যন্ত সব ম্যাচ হয়ে থাকে মঙ্গল ও বুধবার।

এই শাখার আরও খবর

পার্বত্য চট্টগ্রামে কি ভারতকে হারানোর কৌশল নিয়েছিল পাকিস্তান?

১৯৯৭ সালের ডিসেম্বর। কোনো গুলি ছোড়া ছাড়াই ভারতের জন্য গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক সাফল্য অর্জিত হয়েছিল বলে মনে করা হয়। বাংলাদেশ সরকার ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি…

মহাসাধক ​বাবা লোকনাথ ব্রহ্মচারী: অলৌকিক সাধনা ও বিপন্ন মানুষের পরম আশ্রয়

​সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও চেতনার দিগন্তে এক ধ্রুবতারার নাম লোকনাথ ব্রহ্মচারী। আধ্যাত্মিকতার এমন এক উচ্চ শিখরে তিনি অধিষ্ঠিত ছিলেন, যেখানে অসীম করুণা আর অলৌকিক শক্তির…

নেপালে সুড়ঙ্গ থেকে ১০ দিন পর জীবিত উদ্ধার চীনা নাগরিক

নেপালে হিমবাহ ও পাথরের ধসে সৃষ্ট ভয়াবহ ঢলের ১০ দিনের মাথায় একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার…

চীনের জিয়াংসিতে ভূমিধসে নিহত ১, নিখোঁজ ১১

চীনের জিয়াংসি প্রদেশে ভারী বৃষ্টির মধ্যে ভূমিধসে অন্তত একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। আজ শনিবার স্থানীয়…

গাজার ধ্বংসস্তূপে মিলল মালকা পরিবারের ৫৫ জনের মরদেহ

গাজা সিটির জয়তুন এলাকায় একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৫৫ জনের মরদেহ ও দেহাবশেষ উদ্ধার করেছে ফিলিস্তিনি সিভিল ডিফেন্স। নিহত সবাই মালকা পরিবারের সদস্য বলে…

রাউজানে প্রকাশ্যে খুন, ফেসবুকে হুমকিদাতা রায়হান অধরা

‘ওয়েট অ্যান্ড সি’। গত ২০ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে পুলিশের উদ্দেশে এমন হুমকি দিয়েছিলেন চট্টগ্রামের রাউজানের সন্ত্রাসী হিসেবে পরিচিত মো. রায়হান। চার দিন পর আরেক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au