সর্বশেষ

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোয়াবের নির্বাচনে জয়ী একাধিক প্রার্থী

  • 12:44 am - August 30, 2025
  • পঠিত হয়েছে:১১৩ বার
ছবি: সংগৃহীত

মেলবোর্ন ২৯ আগস্ট-ক্রিকেটার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) ক্রিকেটারদের সব বিষয় নিয়ে দেখভাল করে। গেল বছরখানেক ধরে এই সংগঠনটির কার্যক্রম একরকম বন্ধ হয়ে আছে। তবে আগামী মাসে নির্বাচনের মাধ্যমে এই সংগঠনটিকে আবার নতুন রূপ দেওয়ার চেষ্টা চলছে।

দীর্ঘদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কোয়াবের নির্বাচন। যেখানে সভাপতি পদে লড়বেন দুজন। তারা হলেন সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ ও বর্তমান ক্রিকেটার মোহাম্মদ মিঠুন। এবারের কোয়াব নির্বাচনে সাধারণ সম্পাদক পদ আর থাকছে না। সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সভাপতি এবং কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন হবে। সদস্য হবেন ৯ জন। এমনটা জানিয়েছেন মিনহাজুল আবেদীন নান্নু।

নান্নু বলেন, এখন পর্যন্ত প্রায় ১২ জন মনোনয়নপত্র তুলেছেন। এর মধ্যে দুজন সভাপতি পদে এবং বাকি নয় জন সহ-সভাপতি ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান পরিস্থিতিতে প্রায় ১০ জন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে গেছেন। কেবল সভাপতি পদেই নির্বাচন অনুষ্ঠিত হবে, যেখানে সেলিম শাহেদ ও মোহাম্মদ মিঠুন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কার্যনির্বাহী সদস্যে একটি পদ সংরক্ষিত নারী ক্রিকেটারদের জন্য রাখা হয়। নান্নু বলেন, নারীরা যারা বর্তমানে জাতীয় দলে খেলছেন, তারা সবাই সদস্য হয়েছেন এবং তাদের নাম ইতোমধ্যেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। খুব অল্প সময়ের মধ্যেই এই কাজ সম্পন্ন করা হয়েছে এবং এখানে কেউ বাদ পড়েনি। যেমনভাবে সাবেক জাতীয় দলের ক্রিকেটাররা, বর্তমান সক্রিয় প্রথম শ্রেণির ক্রিকেটাররা এবং সক্রিয় নারী ক্রিকেটাররা যারা জাতীয় দলে আছেন সকলেই ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন।

আগামী ৪ সেপ্টেম্বর কোয়াবের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। নান্নু বলেন, ‘আমরা আশা করছি ৪ তারিখের নির্বাচনে সবাই অংশগ্রহণ করবেন। ইতোমধ্যে ভোটার তালিকা প্রস্তুত হয়েছে, যেখানে ২১২ জন নিবন্ধন করেছেন। আশা করছি, এই ২১২ জন ভোটারই উপস্থিত হয়ে ভোট প্রদান করবেন।

কোয়াব নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৮ সদস্য হলেন- নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলি, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

এই শাখার আরও খবর

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

১২ বছরের নাতনিকে ধর্ষণ, দাদার যাবজ্জীবন

লালমনিরহাটের পাটগ্রামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের দায়ে প্রতিবেশী দাদা মোক্তার উদ্দিনকে (৫০) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে দুই লাখ টাকা জরিমানা করা…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au