সর্বশেষ

ম্যাচসেরা হয়ে নিজের অনুভূতি জানালেন তাসকিন আহমেদ

  • 6:17 am - August 31, 2025
  • পঠিত হয়েছে:৫৯ বার
বল হাতে আগুন ঝরালেন তাসকিন। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর-নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে রীতিমতো আগুন ঝরালেন তাসকিন আহমেদ। এই ডানহাতি পেসারকে সামলাতে হিমশিম খেয়েছেন দেখেছেন ডাচ ব্যাটাররা। এদিন দুর্দান্ত ছিলেন মুস্তাফিজুর রহমানও, বেশ মিতব্যায়ী বোলিং করেছেন তিনি। তাসকিন-মুস্তাফিজদের আলো ছড়ানোর দিনে দেড়শ রানও স্কোরবোর্ডে তুলতে পারেনি নেদারল্যান্ডস। ফলে ৮ উইকেটের জয় তুলে নিয়েছে টাইগাররা।

২৮ রানে ৪ উইকেট শিকার তাসকিন হয়েছেন ম্যাচ সেরা। দারুণ বোলিং করে তাসকিন বলেন, ‘এমন ম্যাচ কাটানো সবসময়ই গ্রেট ফিলিং। বিশেষ করে সিরিজের প্রথম ম্যাচেই যদি এমন হয়। এছাড়া চোটে পড়ার পর আমি রিদম ফিরে পেতে সমস্যা হচ্ছিল। দিনে দিনে এটি ভালো হচ্ছে এখন। এটি নিয়ে কাজ করছি। প্রক্রিয়া অনুসরণ করছি।
তাসকিন জানিয়েছেন, শেষ কিছুদিন ভালো অনুশীলন করেছেন। সেটারই প্রভাব পড়েছে মাঠের পারফরম্যান্সে। তিনি বলেন, ‘গত কয়েক সপ্তাহ আমরা কঠোর পরিশ্রম করেছি। আর কঠোর পরিশ্রম নিশ্চিতভাবেই একসময় ফল বয়ে আনবে। সেটিই এখন পেলাম।

সন্ধ্যায় শুরু হওয়া এই ম্যাচের কিছুক্ষণ পর থেকে মাঠে দেখা যায় শিশির। স্পিনারদের জন্য বল ধরাই ছিল বেশ কঠিন। পেসারদের জন্যও সহজ ছিল না কাজ। এর মাঝেও দারুণ বোলিংয়ের রহস্য জানান তাসকিন, ‘উইকেট খুব ভালো ব্যাটিংয়ের জন্য। মাঠে শিশিরেরও প্রভাব ছিল। এসব মাথায় রেখে আমি নিজের প্রক্রিয়া ঠিক রেখেছি। এর সঙ্গে কিছু বৈচিত্র কাজে লাগিয়েছি।

এই শাখার আরও খবর

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

‘জিস্‌ম’ করার পর কেরিয়ার শেষ হয়ে যেতে পারে, বিপাশা

২০০১ সালে ‘অজনবী’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় বিপাশা বসুর। এরপর ‘রাজ’-এর মতো একাধিক সফল সিনেমায় অভিনয় করে নিজের অবস্থান শক্ত করেন তিনি। তবে ২০০৩…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au