সর্বশেষ

৪৩ বছর পর জয়ের দেখা পেলো ইংলিশ ক্লাব রেকস্যাম এফসি

  • 5:33 pm - August 31, 2025
  • পঠিত হয়েছে:১৫৪ বার
বিশ্বের তৃতীয় পুরনো ক্লাবের জয় পেতে অপেক্ষা ৪৩ বছর। ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর-ইংলিশ চ্যাম্পিয়নশিপে ১৯৮১-৮২ মৌসুমের পর জয়ের দেখা পায়নি একটি ক্লাব। আপনার মনে হতেই পারে, এমন একটি ক্লাবের বিষয়ে আগ্রহ দেখাতে হবে কেন? মাঠের পারফরম্যান্স খুব বেশি ভালো না হলেও আলোচ্য ক্লাবটি ইতিহাস আর ঐতিহ্যে দারুণ সমৃদ্ধ। রেকস্যাম এফসি নামের ক্লাবটি যে ওয়েলসের সবচেয়ে পুরোনো ও বিশ্বের তৃতীয় পুরোনো পেশাদার অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাব!

ঐতিহ্যের দিক থেকে এগিয়ে থাকলেও বছরের পর বছর ধরে অতীতের কঙ্কাল হয়ে পড়ে ছিল রেকস্যাম। তবে গত তিন মৌসুম ধরে অবিশ্বাস্য পুনজার্গরন দেখিয়েছে ক্লাবটি। আর সেই পথ ধরে এবার ভুলে যাওয়া একটি স্বাদও পেয়েছে রেকস্যাম। ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে ৪৩ বছর পর জয়ের দেখা পেয়েছে তারা! চ্যাম্পিয়নশিপের ম্যাচে মিলওয়াল এফসিকে ২-০ গোলে হারিয়ে এই স্বাদ পেয়েছে রেকস্যাম।

ইংলিশ প্রিমিয়ার লিগের পরের ধাপ ইংলিশ ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপ। যেখানে রেকস্যামের সবশেষ জয়টি ছিল ১৯৮১-৮২ মৌসুমের শেষ দিনে, রদ্যারহ্যাম ইউনাইটেডের বিপক্ষে। এরপর আর জয় পায়নি তারা। ওয়েলসের সবচেয়ে পুরোনো ক্লাব রেকস্যাম। ১৮৬৪ সালের অক্টোবরে প্রতিষ্ঠিত ক্লাবটি বিশ্বের তৃতীয় পুরোনো পেশাদার অ্যাসোসিয়েশন ফুটবল ক্লাবও।

রেকর্ড ২৩ বার ওয়েলস কাপ জিতেছে রেকস্যাম। তবে সবশেষটি সেই ১৯৯৫ সালে। এরপরই পারফরম্যান্সের পতন শুরু। পেছনে হাঁটার পথে তারা ক্রমে নেমে গিয়েছিল তলানিতে। মাত্র তিন মৌসুম আগেও ক্লাবটি ছিল পঞ্চম স্তরে। তবে মালিকানা বদলে রায়ান রেনল্ডস ও রব ম্যাকএলহেনি যৌথভাবে ক্লাব কিনে নেওয়ার পর আবার সুদিনে পথে ফেরে ঐতিহ্যবাহী এই দল।

অভাবনীয়ভাবে পঞ্চম থেকে চতুর্থ, চতুর্থ থেকে তৃতীয় ও তৃতীয় থেকে দ্বিতীয়, টানা তিন মৌসুমে প্রমোশন পেয়ে দ্বিতীয় স্তরে উঠে এসেছে রেকস্যাম। ইংলিশ ফুটবল লিগের ইতিহাসে প্রথম দল হিসেবে টানা তিন মৌসুমে উত্তরণের নজির গড়ে তারা। ফুটবল আর্থিক বিশেষজ্ঞদের মতে, দ্বিতীয় স্তরে উঠে আসার পর ক্লাবের মূল্যমান দাঁড়িয়েছে ১৫ কোটি পাউন্ডের আশেপাশে। গত চার বছরে বেড়েছে ৭ হাজার ৪০০ শতাংশ!

সেই ধারাবাহিকতায় এসেছে দারুণ এই জয়। ১৯৮১-৮২ মৌসুমের পর প্রথমবারের মতো দ্বিতীয় স্তরে খেলছে রেকস্যাম। দ্বিতীয় স্তরের কঠিন চ্যালেঞ্জে ওয়েলসের উত্তর-পূর্বাঞ্চলের ক্লাবটির শুরুটা অবশ্য খুব ভালো হয়নি।

প্রথম তিন ম্যাচে এক ড্রয়ের পাশে ছিল দুই হার। চতুর্থ ম্যাচে ধরা দিল জয়।

মিলওয়ালের মাঠে ৫৮তম মিনিটে এগিয়ে যাওয়ার পর যোগ করা সময়ের অষ্টাদশ মিনিটে আরেকটি গোল করে রেকস্যাম। দলের গোলকিপার ড্যানি ওয়ার্ডের চোটের কারণে অনেকটা দেরি হওয়ায় যোগ করা সময় এতটা বেড়ে যায়। হারিয়ে ফেলা অতীত পুনরুদ্ধারে নতুন স্বপ্ন এখন দেখতেই পারেন রেকস্যামের সমর্থকরা।

এই শাখার আরও খবর

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au