সর্বশেষ

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছেড়েছে টাইগার যুবারা

  • 4:06 am - September 01, 2025
  • পঠিত হয়েছে:১৪৫ বার
ক্যাপ্টেন তামিমের সেলফিতে বন্দী টিম ম্যানেজমেন্টসহ ক্রিকেটাররা৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর-জিম্বাবুয়ে এবং দক্ষিণ আফ্রিকায় টানা দুটি সিরিজ শেষে চলতি মাসেই দেশে ফিরেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। দেশে ফিরে গেল সপ্তাহে অনুশীলন শুরু করেছিল যুবা ক্রিকেটাররা। কারণ এবার ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলবে যুবারা।

ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ খেলতে আজ রাত ৮টায় ঢাকা ছেড়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। যুব দলের স্কোয়াডে থাকা ক্রিকেটার, কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টের সদস্যরা এই বহরে আছেন।

মূলত ইংল্যান্ডের মাটিতে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। আগামী ৫ সেপ্টেম্বর শুরু হবে এই সিরিজ। আসন্ন সফরের বাকি ম্যাচগুলো হবে ৭, ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর।

আসন্ন এই সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন আজিজুল হাকিম তামিম।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:

জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, সামিউন বসির রাতুল, দেবাশীষ সরকার দেবা, রিজান হোসেন, আল ফাহাদ, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হাসান ফয়সাল, কালাম সিদ্দিকী অলিন, সানজিদ মজুমদার, রিফাত বেগ, শাহরিয়ার আল আমিন, সাদ ইসলাম রাজিন, ফারহান শাহরিয়ার।

স্ট্যান্ড বাই:

আহমেদ শাহরিয়ার, ফারজান আহমেদ আলিফ, শাহরিয়াল আজমীর, রাফি উজ্জামান রাফি, মোহাম্মদ সবুজ।

এই শাখার আরও খবর

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

রংপুরের চার খুন: তদন্তের কেন্দ্রে এখন পুলিশ কর্মকর্তা মাবুদ ও সনাতন

রংপুরে একই পরিবারের চারজনকে হত্যার ঘটনায় তদন্তের সবচেয়ে বড় প্রশ্ন এখন আর শুধু কে গণপতি চক্রবর্তী, তাঁর স্ত্রী প্রীতিলতা, মেয়ে আগমী ও ১২ বছরের ছেলে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au