সর্বশেষ

ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার সিটির টানা দুই হার

  • 4:50 am - September 01, 2025
  • পঠিত হয়েছে:১০৪ বার
ব্রাইটনের কাছে ২-১ গোলে হেরেছে সিটিজেনরা৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর-ইংলিশ প্রিমিয়ার লিগে টানা দ্বিতীয় হারের মুখে পড়ল ম্যানচেস্টার সিটি। ব্রাইটনের মাঠে ২-১ গোলে হেরে গেছে পেপ গার্দিওলার দল।

প্রথমার্ধে সবকিছু ঠিকঠাকই চলছিল সিটির। ৩৪ মিনিটে ওমর মারমুশের পাস থেকে নিজের প্রিমিয়ার লিগ ক্যারিয়ারের ১০০তম ম্যাচে গোল করেন আর্লিং হলান্ড। লিগে এটাই তার ৮৮তম গোল—অবিশ্বাস্য ধারাবাহিকতারই আরেকটি প্রমাণ। বিরতিতে ১-০ লিড নিয়েই ড্রেসিংরুমে যায় সিটি।

কিন্তু দ্বিতীয়ার্ধে গল্প পাল্টে যায়। ৬৭ মিনিটে মাথ্যুস নুনেসের হ্যান্ডবলে পেনাল্টি পায় ব্রাইটন। ৩৯ বছর বয়সী জেমস মিলনার স্পটকিক থেকে গোল করে সমতায় ফেরান দলকে। প্রায় ছয় বছর পর প্রিমিয়ার লিগে মিলনারের এটি প্রথম গোল, তাও আবার সাবেক ক্লাব সিটির বিপক্ষে!

শেষ পর্যন্ত ম্যাচের নাটকীয় মোড় ৮৯ মিনিটে। জার্মান তরুণ ব্রাজান গ্রুদা বদলি নামার পর গোল করে ব্রাইটনকে এনে দেন মৌসুমের প্রথম জয়। ম্যাচজুড়ে একাধিক সুযোগ নষ্ট করা সিটিকে এভাবে চমকে দেন তিনি।

টানা দ্বিতীয় হারের পর ম্যানসিটি এখন বড় প্রশ্নের মুখে—লিগ শুরুর প্রথম দিকেই কি তাল হারাচ্ছে গার্দিওলার দল? গত সপ্তাহে টটেনহ্যামের বিপক্ষেও হেরেছিল তারা। আর্লিং হলান্ডের গোলের রেকর্ড এই রাতে তাই সান্ত্বনা ছাড়া কিছুই নয়।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au