সর্বশেষ

সিপিএলে ব্যাট হাতে সাকিব আল হাসানের জ্বলে উঠার দিনেও হারতে হলো অ্যান্টিগাকে

  • 6:11 am - September 01, 2025
  • পঠিত হয়েছে:৯৮ বার
২৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাকিব৷ ছবি: সংগৃহীত

মেলবোর্ন ১ সেপ্টেম্বর-গ্রস ইসলেটে টস হেরে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের বিশাল পুঁজি পায় সাকিবের দল অ্যান্টিগা এবং বারবুডা ফ্যালকনস। যেখানে সাকিব আল হাসানের ব্যাট থেকে আসে ২৬ বলে দলীয় সর্বোচ্চ ৬১ রান। তবে এই রান তাড়া করতে কষ্ট করতে হয়নি সেন্ট লুসিয়াকে। টিম সেইফার্টের হার না মানা সেঞ্চুরিতে ৬ উইকেট ও ১৩ বল হাতে রেখে জয় পায় সেন্ট লুসিয়া।

আগে ব্যাট করে দলের ৫১ রানে দুই উইকেট হারায় অ্যান্টিগা। এরপর ক্রিজে আসেন সাকিব। শুরুতে কিছুটা দেখেশুনে খেলেছেন সাকিব। সময়ের সাথে সাথে ক্রিজে জমে যান সাকিব। আরেক প্রান্তে তার সাথে টিকে যান আমির জাঙ্গু। আমির এবং সাকিবের জুটিতে ভর করে এগোতে থাকে অ্যান্টিগার ইনিংস। একের পর এক বাউন্ডারিতে দলের রান বাড়িয়েছেন দুজন।

শেষ দিকে চরম মারমুখি ব্যাটিং করেছেন সাকিব। ছুঁয়েছেন ফিফটিও। ২৬ বলে ৬১ রানের টর্নেডো ইনিংস খেলে দলের ১৪২ রানের সময় থামেন সাকিব আল হাসান। এক ওভার পরেই ফিরেছেন আমির জাঙ্গু। ৪৩ বলে ৫৬ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরেছেন আমির। শেষ দিকে ফ্যাবিয়ান অ্যালেনের ১৭ বলে অপরাজিত ৩৭ রানে ভর করে ২০৪ রানের পুঁজি পায় সাকিবের দল। সেন্ট লুসিয়ার হয়ে ৩ উইকেট শিকার করেন তাবরাইজ শামসি।

বড় রানের জবাব দিতে নেমে শুরুটা দারুণ করে সেন্ট লুসিয়া। ওপেনিং জুটি থেকে আসে ৪০ রান। জনসন চার্লস ১৭ করে আউট হলেও একপ্রান্তে ঝড় তুলতে থাকেন সেইফার্ট। চতুর্থ ওভারে প্রথম বোলিংয়ে এসে ৮ রান দেন সাকিব। এরপর ষষ্ঠ ওভারে এসে ২৪ রান খরচা করেন সাকিব আল হাসান। এরপর আর বোলিংয়ের সুযোগ পাননি টাইগার অলরাউন্ডার।

এদিকে বাউন্ডারির ফুলঝুরি ছুটিয়ে সেইফার্ট দলকে নিয়ে যান জয়ের খুব কাছে। সিপিএলে আন্দ্রে রাসেলের ৪০ বলে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ছুঁয়েছেন এই কিউই ওপেনার। শেষ পর্যন্ত ১৩ বল হাতে রেখে ৬ উইকেটের জয় তুলে নেয় সেন্ট লুসিয়া কিংস। ৫৩ বলে ১২৫ রানের বিস্ফোরক ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন টিম সেইফার্ট।

অ্যান্টিগার হয়ে ২ ওভারে ৩২ রান খরচায় উইকেটশুন্য ছিলেন সাকিব আল হাসান। ১টি করে উইকেট নেন জেডন সিলস, ওডেন স্মিথ, সালমান ইরশাদ এবং উসামা মির।

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au