লিড নিউজ

ভয়াবহ সংকটে আফগানিস্তান, ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ ছাড়ল

  • 7:53 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:৯৪ বার
কুনারের নুরগাল জেলার মাজার উপত্যকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। ছবিঃ সংগৃহীত

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- পাকিস্তান সীমান্তসংলগ্ন আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পার্বত্য প্রদেশ কুনার ও নানগারহারে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা ৮০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন আরও আড়াই হাজার মানুষ। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফগান সরকারের মুখপাত্র মৌলভি জাবিহুল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উদ্ধার কাজ অব্যাহত রয়েছে। তবে ভূমিকম্পের কারণে ভূমিধসে অনেক সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম এলাকায় পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। ফলে আকাশপথে উদ্ধার অভিযান চালাতে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে তালেবান প্রশাসন।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাত ১১টা ৪৭ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ এবং উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৮ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পর অন্তত ১৩টি পরাঘাত অনুভূত হয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

কুনারের নুরগাল জেলার মাজার উপত্যকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। সীমান্তবর্তী এ পাহাড়ি অঞ্চলের দুর্বল কাঠামোর ঘরবাড়ি ধসে পড়ে পুরো গ্রাম প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, গভীর রাতে ভূমিকম্প হওয়ায় অধিকাংশ মানুষ ঘুমন্ত অবস্থায় মারা গেছেন।

আহতদের নানগারহার আঞ্চলিক হাসপাতালে নেওয়া হচ্ছে, কিন্তু প্রবল বন্যা ও ভূমিধসে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় উদ্ধারকাজে বড় বাধার সৃষ্টি হয়েছে। সরঞ্জাম ও জনবল ঘাটতির কারণে আন্তর্জাতিক সহায়তা জরুরি হয়ে পড়েছে বলে জানিয়েছে তালেবান সরকার।

কাবুল থেকেও ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে, যা কেন্দ্রস্থল থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরে। এমনকি পাকিস্তানের রাজধানী ইসলামাবাদেও কম্পন টের পাওয়া গেছে।

আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ দেশ। গত তিন দশকে এ ধরনের ঘটনায় দেশটিতে ১০ হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এবারের ভূমিকম্প অতীতের ভয়াবহ ঘটনাগুলোকে ছাড়িয়ে যেতে পারে, কারণ দুর্গম এলাকায় এখনো বহু মানুষ ধ্বংসস্তূপে চাপা পড়ে আছেন।

সুত্রঃ আল–জাজিরা

এই শাখার আরও খবর

খুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ

মেলবোর্ন, ৪ জুলাই- খুলনা নগরীতে দুর্বৃত্তদের গুলিতে ইতি (১৭) নামে এক স্কুলছাত্রী গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (৩ জুলাই) রাত পৌনে ৮টার দিকে নগরীর রূপসা বেড়িবাঁধ…

জাতীয় পতাকায় কালেমা সংযুক্ত করে বিক্রি, নারায়ণগঞ্জে গ্রেপ্তার ২

মেলবোর্ন, ৪ জুলাই- নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে জাতীয় পতাকার সঙ্গে আরবি অক্ষরে কালেমা সংযুক্ত করে বিক্রি করার অভিযোগে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় জাতীয় পতাকা…

আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ কখন, দেখবেন কোথায়?

মেলবোর্ন, ৪ জুলাই- ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে শনিবার ভোরে মাঠে নামছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। শেষ ৩২-এর ম্যাচে লিওনেল মেসির দল মুখোমুখি হবে আফ্রিকার চমক জাগানো…

দুর্নীতির অভিযোগে মলদোভার প্রধানমন্ত্রীর পদত্যাগ

মেলবোর্ন, ৪ জুলাই- রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান চলাচল নিয়ন্ত্রণ সংস্থা মোল্ডএটিএসএ-কে ঘিরে দুর্নীতি ও অনিয়মের অভিযোগের জেরে পদত্যাগ করেছেন ইউরোপের দেশ মলদোভার প্রধানমন্ত্রী আলেক্সান্দ্রু মুনতিয়ানু। শুক্রবার সামাজিক…

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি আরও ৪৪, মোট আক্রান্ত ছাড়াল সাড়ে ৬ হাজার

মেলবোর্ন, ৪ জুলাই-  দেশে ডেঙ্গু পরিস্থিতি এখনও উদ্বেগজনক রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময়ে ডেঙ্গুতে…

রাশিয়ার গভীরে ইউক্রেনের ধারাবাহিক হামলা, নিরাপত্তা নিয়ে বাড়ছে মস্কোর উদ্বেগ

মেলবোর্ন, ৪ জুলাই-  রাশিয়ার অভ্যন্তরে দূরপাল্লার হামলার সক্ষমতা আরও জোরালোভাবে প্রদর্শন করছে ইউক্রেন। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির তেল শোধনাগার, অস্ত্র কারখানা, সামরিক ঘাঁটি এবং যুদ্ধবিমানে ধারাবাহিক…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au