সর্বশেষ

আফগানিস্তানে গত ৩৫ বছরে ভয়াবহ ভূমিকম্পে হাজারো প্রাণহানি

  • 10:29 pm - September 01, 2025
  • পঠিত হয়েছে:১২১ বার
আফগানিস্তানে গত ৩৫ বছরে ভয়াবহ ভূমিকম্পে হাজারো প্রাণহানি । ছবি: রয়টার্স

মেলবোর্ন, ১ সেপ্টেম্বর- আফগানিস্তান ভূমিকম্পপ্রবণ একটি দেশ। বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালার টেকটোনিক প্লেটের সংযোগস্থলে থাকায় প্রায়ই বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে। এসব ভূমিকম্পে প্রাণহানি, আহত এবং অবকাঠামোগত ক্ষতি ভয়াবহ আকার ধারণ করে। গত ৩৫ বছরে দেশটিতে ঘটে যাওয়া বড় কিছু ভূমিকম্পের চিত্র—

২০২৩ সালে আফগানিস্তানের হেরাত অঞ্চলে ৬ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে দুই হাজারের বেশি মানুষ নিহত হন এবং আহত হন নয় হাজারের বেশি। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটিই ছিল সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প। একই বছর বাদাখশানে ৬ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে আফগানিস্তান ও সীমান্তবর্তী পাকিস্তানে অন্তত ১৩ জনের মৃত্যু হয়।

২০২২ সালের জুনে পূর্বাঞ্চলের পাকতিকা প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে ১ হাজার ৩৬ জন নিহত এবং দেড় হাজার মানুষ আহত হন। ভয়াবহ ক্ষয়ক্ষতির পর দেশটিকে আন্তর্জাতিক সাহায্যের আবেদন করতে হয়েছিল। ওই বছর সেপ্টেম্বরে কুনার অঞ্চলেও ভূমিকম্পে অন্তত ৮ জন নিহত হন।

২০১৫ সালে হিন্দুকুশ অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে। এতে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে মিলে মোট ৩৯৯ জনের প্রাণহানি ঘটে।

২০০২ সালের মার্চে হিন্দুকুশে পরপর দুটি ভূমিকম্প আঘাত হানে। এতে প্রায় এক হাজার মানুষ নিহত হন।

১৯৯৮ সালে উত্তর-পূর্বাঞ্চলীয় টাখার প্রদেশে প্রথম দফায় এক ভূমিকম্পে মারা যান অন্তত ২ হাজার ৩০০ জন। কোনো কোনো হিসাবে এই সংখ্যা ছিল চার হাজার। মাত্র তিন মাস পর একই অঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। তাতে প্রাণ হারান প্রায় ৪ হাজার ৭০০ জন।

১৯৯৭ সালে আফগানিস্তান-ইরান সীমান্তে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে দুই দেশে দেড় হাজারের বেশি মানুষের মৃত্যু হয়। এতে ধসে যায় প্রায় ১০ হাজার বাড়িঘর।

১৯৯১ সালে হিন্দুকুশে ভূমিকম্পে আফগানিস্তান, পাকিস্তান ও সে সময়ের সোভিয়েত ইউনিয়নে মোট ৮৪৮ জন মারা যান।

গত সাড়ে তিন দশকে একের পর এক ভয়াবহ ভূমিকম্পে হাজারো মানুষের প্রাণহানি, ব্যাপক আহত এবং ঘরবাড়ি ধ্বংস হয়েছে আফগানিস্তানে। ভৌগোলিক অবস্থানের কারণে দেশটি এখনো বড় ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে।

সূত্রঃ রয়টার্স ও আল–জাজিরা

 

এই শাখার আরও খবর

ডেঙ্গুতে ৪২ হাজারের বেশি আক্রান্ত, মৃত্যু ১১৭

বাংলাদেশে চলতি বছর ডেঙ্গু পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ৪২ হাজার ৫৯০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে…

সুন্দরবন ও বাঘ সংরক্ষণে বাংলাদেশ-ভারতের পরবর্তী বৈঠক বাংলাদেশে

সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ এবং রয়েল বেঙ্গল টাইগার রক্ষায় বাংলাদেশ ও ভারত বিদ্যমান সহযোগিতা কাঠামোর আওতায় পরবর্তী বৈঠকগুলো বাংলাদেশে আয়োজনের বিষয়ে সম্মত হয়েছে। একই সঙ্গে আন্তসীমান্ত…

ভয়াল সেই ভোররাতে ছোট বোনকে ফোন করেছিলেন গণপতির স্ত্রী, রিসিভ না করলেও ২ দিন খোঁজ নেয়নি পূজা

রংপুরের মাছুয়াপাড়া এলাকার একই পরিবারের চার সদস্য হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারেন নিহত প্রীতিলতা চক্রবর্তীর ছোট বোন এবং শিক্ষক গণপতি চক্রবর্তীর শ্যালিকা পূজা…

ব্রিকস সম্মেলনে তারেক রহমানের উপস্থিতি কেন ভারতের জন্য গুরুত্বপূর্ণ?

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ব্রিকস সম্মেলন ২০২৬। গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে এখনো স্পষ্ট কোনো সিদ্ধান্ত জানা যায়নি।…

পাবনায় বিএনপি নেতাকে গুলি, মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে হত্যা

পাবনার আটঘরিয়ায় আদম আলী (৬০) নামে এক বিএনপি নেতাকে গুলি করে এবং পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার…

শেখ হাসিনা কি আবারও বাংলাদেশের ক্ষমতায় ফিরতে পারবেন?

২৪ এর আন্দোলনে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার দুই বছর পূর্ণ হওয়ার দিন, গত ৫ আগস্ট ভারত থেকে দেওয়া এক বক্তব্যে তিনি ঘোষণা করেন, ডিসেম্বরেই বাংলাদেশে…

স্বত্ব © ওটিএন বাংলা - 2026 | গোপনীয়তা নীতিমালা | ব্যবহারের নীতিমালা | সম্পাদকীয় নীতিমালা | Proudly Developed by @SSB it.au